ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন পত্রিকার ফটো সাংবাদিক সামাদ খান স্বস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের করোনা উপসর্গ নমুনা পরীক্ষায় শনিবার (১৭ জুলাই) পজিটিভ এসেছে।
জানা যায়, গত দুই দিন যাবৎ শ্বাসকষ্ট, কাশিসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন নিয়েছেন সাংবাদিক সামাদ খান। তার শারীরিক অবস্থার অবনতি হলে অক্সিজেন দেওয়া হয়। বর্তমানে তারা উভয়েই হোম কোয়ারেন্টাইন আছেন।
তাদের দ্রæত আরোগ্য লাভের জন্য সোমবার (১৯ জুলাই) বাদ মাগরিব পদ্মানদী সিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও করোনা থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন, ইমাম মাহাবুবুল আলম মাহাবুব।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রধান উপদেষ্টা বিএফইউজে’র নির্বাহী সদস্য জাবীদ অপু, সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, কোষাধ্যক্ষ মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, রাশেদুর রহমান রাসেল, সদস্য শরিফুল ইসলাম তোতা, কবীর তুহিন, ফরিদ আক্তার পরাগ, সোহাগ আলী, গুলবার আলী জুয়েল, কাবিল হোসেন, সোহরাব হোসেন সৌরভ, শামিউল ইসলাম শামীম, আব্দুল মোমিন ওয়াহিদ হীরু, মুক্তার হোসেন প্রমুখ।


