IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশু
Home >> রাজশাহী >> বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ মাগরিব হযরত শাহ মখদুম দরগা জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে অংশ নেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, সাবেক ও বর্তমান কাউন্সিলরবৃন্দ, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। জানাযা শেষে হেতেমখাঁ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। এক শোক বার্তায় কাউন্সিলরবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার বাদ আছর দরগাপাড়ায় মরহুমের বাসার সামনে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এছাড়া রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের পর রাজশাহীর একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুকে গার্ড অব অনার প্রদান করে। এরপর এক মিনিটি নীরবতা পালন করা হয়।

এসময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার দুপুর আনুমানিক ১টার সময় মহানগরীর দরগাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনি রোগে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শেষে নিজ বাসাতেই ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ১/১১ এর সময় প্রায় ২ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031