IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে নির্মাণ হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

রাজশাহীতে নির্মাণ হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক। রাজশাহী সিটি কর্পোরেশন পার্কটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে ৪ কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করছে।

পার্কটির উন্নয়ন কাজ যাতে দ্রুত শেষ করা যায়, তার নির্দেশনা দিতে ইতোমধ্যেই উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ২ দশমিক ১৪ এক জমির ওপর পার্কটি নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন কাজ শেষ হলে শেখ রাসেল শিশুপার্কটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র।

রাসিক সূত্র জানায়, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে শেখ রাসেল শিশুপার্কটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে সাজাতে নকশা তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনের নকশা অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান সেই কাজ বাস্তবায়ন করছে। শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন সেতু। মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেটসহ আধুনিক সুযোগ-সুবিধা।

এ ব্যাপারে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নগরায়ণের কারণে শিশুদের খেলার জায়গা কমে যাচ্ছে, মানুষের আড্ডার জায়গা কমে যাচ্ছে। ফলে শিশু ও বয়স্কদের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শিশুপার্ক নির্মাণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31