IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> রাজশাহী >> রাজশাহীতে তিন ছিনতাইকারী আটক

রাজশাহীতে তিন ছিনতাইকারী আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছিনতাইয়ের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। এসময় আসামীদের হেফাজত হতে ছিনতাই হওয়া আই ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের শামসুজ্জামানের ছেলে কাইসার জামান শুভ (২৮), রামচন্দ্রপুর বাসার রোডের মানিক শেখের ছেলে স্বপন রেজা (৩০) ও এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ী গ্রামের তাইজুল ইসলামের ছেলে শুভ রানা (২৫)।

পুলিশে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ০৩ সেপ্টেম্বর ২০২০ বিকেল ৬.১১ টায় কিফায়েত রাসকিন (২১) তার মায়ের সাথে রিক্সা যোগে সাহেব বাজার হতে লক্ষীপুর যাওয়ার পথে রাজপাড়া থানার সিপাইপাড়া নাককাটি মন্দিরের সামনে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল যোগে ০২ জন ছিনতাইকারী কিফায়েত রাসকিনের হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভ্যানেটি ব্যাগের মধ্যে ম্যানি ব্যাগ, বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র, ব্যাংকের এটিএম কার্ড, একটি আই ফোন ও নগদ টাকা ছিল।

উক্ত ছিনতাইয়ের ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা পরবরর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম ও তার টিম আসামীদের নাম ঠিকানা শনাক্তপূর্বক ছিনতাই হওয়া মালামালসমূহ উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।

অবশেষে গত ২৪ জুলাই ২০২১ দিবাগত রাত দেড় টার দিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের নির্দেশনায় এসআই নুরুল ইসলাম ও তার টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তির কৌশল এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর পাকিয়ানপাড়ায় আসামী স্বপন রেজাকে তার শ্বশুর বাড়ী হতে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে ছিনতাই হওয়া আই ফোন উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, মোবাইল ফোনটি সে শুভ রানার কাছে থেকে ক্রয় করেছে। তার দেওয়া তথ্যমতে শনিবার ২৪ জুলাই ২০২১ বিকেলে সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে আসামী শুভ রানাকে তার বাড়ী হতে গ্রেপ্তার করে। সে জানায়, ছিনতাই হওয়া আই ফোনটি তার দুলাভাই কাইসার জামান শুভ (২৮) তাকে বিক্রি করতে দিয়েছিল। পরবর্তীতে আসামী কাইসার জামান শুভকে গ্রেপ্তার করা হয়।

আসামী কাইসার জামান শুভ তার অপর সহযোগি আসাদুজ্জামান রোকন (২৫) এর সাথে মিলে সে দিনের ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছিলো বলে জানায়। পলাতক আসামী আসাদুজ্জামান রোকনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031