ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ আমদানী বিঁড়িসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৩৬) কে গ্রেপ্তর করেছে র্যাব-৫।
রোববার (২৫ জুলাই) দুপুর ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন টাকাহারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন টাকাহারা এলাকায় কাবেদ আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন টাকাহারা এলাকায় অভিযান চালিয়ে ২৬,৬৪০ (ছাব্বিশ হাজার ছয়শত চল্লিশ) পিচ ভারতীয় বিঁড়িসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় The Special Power Act, 1974 of 25-B 1(b) ধারার মামলা দায়ের করা হয়েছে।


