ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯জুলাই) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলার মাসিক সাধারণ সভার প্রধান উপদেষ্টা ও (গোদাগাড়ী-তানোর)-১ আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম, উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।


