IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মযহারের মৃত্যুতে শোক

বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মযহারের মৃত্যুতে শোক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী প্রফেসর ড. মযহারুল ইসলামের (প্রয়াত) সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মযহার শনিবার (৩১ জুলাই) ভোর ৬.১০ মিনিটে পরলোকগমণ করেছেন। (ইন্না নিল্লাহে…রাজেউন) তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক এবং উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

শনিবার এক শোক বার্তায় তারা বলেন, বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মযহার একজন রতœগর্ভা জননী। তাঁর জেষ্ঠ কন্যা প্রফেসর মেরিনা জাহান কবিতা ঢাকার সরকারি বদরুন্নেছা কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য। পুত্র চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুরের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। কন্যা ড. ছন্দা ইসলাম যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের প্রখ্যাত প্রফেসর। কনিষ্ঠ পুত্র শোভন ইসলাম দেশের একজন প্রখ্যাত শিল্পপতি। তাঁর নাতি সুমগ্ন বর্তমানে আওয়ামীলীগের বৈদেশিক বিষয়ক উপ-কমিটির সদস্য।

ব্যক্তি জীবনে নূরজাহান মযহার বিএ, বি-এড করে এক সময় স্কুলে শিক্ষকতা করেছেন। পরবর্তীকালে তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। গ্রামের অসহায়, গরীব, দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করার কাজে তিনি নিজ উদ্যোগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। শাহজাদপুরের চরনবীপুর নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজের তিনি প্রতিষ্ঠাতা।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বামী মযহারুল ইসলাম যখন ভারতে গিয়ে মুক্তিযুদ্ধ লিপ্ত ছিলেন এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ তিন বছর মযহারুল ইসলাম জেলখানায় বন্দি ছিলেন,তখন নূরজাহান মযহার অত্যন্ত সাহসিকতার সাথে তাঁর সন্তানদের আগলে রাখেন এবং জটিল পরিস্থিতি মোকাবিলা করেন।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক এবং উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, নূরজাহান মযহার পারিবারিক সম্পর্কে আমাদের বড় ভাবী। আমাদের পিতা, মাতা এবং পরিবারের সকল সদস্যের প্রতি তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কাছ থেকে যে আদর, স্নেহ, ভালোবাসা আমরা পেয়েছি তা কখনো ভুলবার নয়। তাঁর ঋণ অপরিসোধ্য। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মা হারানো সন্তানদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31