IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাট তুষার আটক

কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাট তুষার আটক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল গেট এলাকা থেকে এক কেজি হেরোইনসহ মাদক সম্রাট মেহেদী হাসান তুষারকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫। যার মূল্য প্রায় ১ কোটি টাকা। রোববার (১ আগষ্ট) গয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বিকেল ৩ টার দিকে আড়ানী রেল গেট এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত মেহেদী হাসান তুষার এর বাড়ী পুঠিয়া উপজেলার বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামে। তার পিতার নাম ছাইদুল ইসলাম বলে জানা গেছে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ (সিপিএসসি) মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রোববার বাঘা উপজেলার (আড়ানী) রেলগেট হতে ৫০ গজ দক্ষিণে চারঘাটের বাসুদেবপুর নামক এলাকা থেকে মাদক সম্রাট মেহেদী হাসান তুষার (৩২) কে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার করে। মেহেদি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সে খানে অবস্থান করছিল বলে জানায় র‌্যাব।

তারা বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ১ কেজি হেরোইন, ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় চারঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থানীয় লোকজন জানান, মাদক সম্রাট মেহেদী হাসান তুষার দীর্ঘ দিন ধরে ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইন-ব্যবসা করে আসছে। সর্বশেষ রোববার বিকেলে তাকে আটক করতে সক্ষম হয় রাজশাহী র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় লোকজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31