IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> পুঠিয়ায় ইভটিজিং’র প্রতিবাদ করায় হামলার শিকার

পুঠিয়ায় ইভটিজিং’র প্রতিবাদ করায় হামলার শিকার

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় হামলার শিকার হন তিনজন। সোমবার দুপুর দেড়টার সময় ঝলমলিয়া পূর্বপাড়া এ হামলার ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ঝড়ু মোল্লার ছেলে জিল্লুর রহমান পিন্টু (৫০), তার ছোট ভাই আব্দুল কুদ্দুস ভুট্টু (৪০) ও ভাতিজা রনি মোল্লা (৩২)।

ভুক্তভোগীর বাবা নওশাদ আলী জানান, আমার মেয়ে আনার্স প্রথম বর্ষে ছাত্রী। সে লেখাপড়া ছাড়াও বিভিন্ন কাজে বাড়ির থেকে বাহির হলে আমার প্রতিবেশী মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান জনি (২৮) তাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিলো।

তিনি আরও জানান, বিষয়টি আমার মেয়ে বাড়িতে জানালে তার মামা জিল্লুর রহমান, আব্দুল ক্দ্দুুস ও রনি প্রতিবাদ জানাতে আজ তার বাড়িতে যায়। সেখান থেকে ফিরে আসার সময় আকবর মেম্বারের দোকানের সামনে অতর্কিত ভাবে সোহানুর রহমান ও তার তিন ভাই হামলা চালয়। হামলার সময় তারা জিল্লুর রহমানকে চাকু দিয়ে পেটে আঘাত করে। এছাড়াও অপর দুইজনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভুক্তভোগীর বাবা নওশাদ আলী বাদি হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, তাৎক্ষণিক বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। এছাড়াও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31