IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> মোহনগঞ্জ হাটে সরকারী জায়গায় প্রভাবশালীর অবৈধ ঘর নির্মাণ

মোহনগঞ্জ হাটে সরকারী জায়গায় প্রভাবশালীর অবৈধ ঘর নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ হাটে সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ঘটনাটি উপজেলা প্রশাসনসহ ভূমি কমিশনারকে অবহিত করলেও বন্ধ হয়নি এর নির্মাণ কাজ। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

এর আগেও মোহনগঞ্জ হাটে সরকারী দখল করে বিক্রয়ের মহোৎসব শুরু করেছেন রানা সরদার। তার বাড়ি গনিপুর ইউনিয়নের মোহনহঞ্জ গ্রামে। হাটের নিকটে বাড়ি হওয়ার কারনে হাটের অনেক সরকারী জায়গা রয়েছে তার দখলে। সেই জায়গাগুলো দিনকে দিন বিক্রয় করে চলছেন। প্রশাসন জানলেও তার বিরুদ্ধে নেন না কোন ব্যবস্থা।

বর্তমানে মোহনগঞ্জ পান হাটায় দখল করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করে চলেছেন তিনি। সরকারী খাস জমি যেন তাদেরই। দিনে দুপুরে ক্যাডার বাহিনীর সদস্যদের বসিয়ে রেখে নির্মাণ করছেন দোকান ঘর। কেউ কথা বলার সাহসও পান না তাদের সামনে।

সরকারী জমি দখল আর বিক্রয় এটাই যেন তার নেশায় পরিনত হয়ে গেছে। সম্প্রতি মোহনগঞ্জ হাটে এরকমই একটি জায়গা দখল করে সাড়ে সাত লাখ টাকায় বিক্রয় করেছেন তিনি। মোহনগঞ্জ হাটে তাদের পরিবারের কব্জায় রয়েছে প্রায় কোটি টাকার সরকারী সম্পত্তি। এছাড়াও মোহনগঞ্জ হাটে কয়েকটি পরিবারের দখলে রয়েছে সরকারী অনেক জায়গা। এদিকে কর্তৃপক্ষ বার বার ওই হাটে জরিপ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ করলেও তা আজো বাস্তবায়ন হয়নি। এতে সরকারী কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে পড়ে আছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান, প্রতিবছর মোহনগঞ্জ হাট থেকে অর্ধকোটি টাকা রাজস্ব পেলেও নেই কোন দৃশ্যমান উন্নয়ন। কয়েকটি পরিবারের নিকটে হাটের জায়গা দখলে থাকায় বিপাকে পড়েছে সাধারণ হাটুরিয়ারা। তারা কোন মালামাল হাটে এনে বিক্রয় করলে ইজারাদারদের খাজনার টাকা ছাড়াও তাদেরকে দিতে হয় টাকা।

রানা সরদার এর সাথে মুুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, শুধু আমিই না আমার মতো অনেকেই হাটের সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ করে তা বিক্রয় করে চলেছে। তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি অসুস্থ হওয়ার কারনে আমার দখলে থাকা অপর একটি ঘর সাড়ে ৭ লাখ টাকায় বিক্রয় করেছি। বর্তমান জায়গাটি দীর্ঘদিন ধরে আমাদের দখলে থাকায় সেখানে ঘর নির্মাণ করছি। দখলদারদের কারনে সরকারী প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।

গনিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সহকারী কমিশনার (ভূমির) স্যারের নির্দেশে আমরা পর পর দুই বার ঘটনাস্থলে গিয়ে দোকান ঘর নির্মাণ কাজ করতে নিষেধ করেছি। সরকারী খাস জমিতে কোন পাকা দোকান ঘর নির্মাণ করা যাবে না।

এদিকে, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, সরকারী জমিতে কেউ যেন অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণ করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট তহসিলদাকে পাঠানো হয়েছে। নিষেধ অমান্য করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31