IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বাঘায় বিদায়লগ্নে কৃতজ্ঞ ওসি নজরুল ইসলাম

বাঘায় বিদায়লগ্নে কৃতজ্ঞ ওসি নজরুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বদলী জনিত কারনে অবশেষে বিদায় নিতে হলো। মঙ্গলবার (৩ আগষ্ট) উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ, বাঘা প্রেসক্লাব, সকল ইউপি চেয়ারম্যানগণ, বাঘা উপজেলা পুজা উৎযাপন কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাড়াও তার সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে ফুলে-ফুলে সিক্ত করা হয়। এ বিদায় লগ্নে ওসি তাঁর কর্ম জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা প্রকাশ করে নিজে কাঁদেন এবং অন্যদের কাঁদান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম তাঁর চাকরি জীবনে বিভিন্ন থানায় কর্মরত কালীন অসংখ্যবার নানা পুরুস্কারে ভুষিত হয়েছেন। তার সততার কারনে বাঘাবাসী তাকে মানবিক ওসি হিসাবে খেতাব দিয়েছে।

মঙ্গলবার বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক-পৃথক বিদায় লগ্নে ওসি নজরুল ইসলাম বলেন, এখানে দুই বছরের অধিক সময় চাকরি করলাম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সৌন্দর্যে ভরপুর প্রিয় বাঘা উপজেলায় ওসি হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আজ বিদায় লগ্নে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম এমপি স্যারের প্রতি। স্যার আমার দেখা মতে, একজন সত্যিকার দেশ প্রেমিক ও আদর্শবান রাজনীতিবিদ। যিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান নতুন প্রজন্মকে। তিনি কৃতজ্ঞতার সাথে বলেন, আমি গত কয়েকমাস পূর্বে যখন ব্রেন টিউমার অপারেশনের জন্য ঢাকা স্কায়ার হাসপাতালে ভর্তি ছিলাম তখন স্যার প্রায় আমার খোজ-খবর নিয়েছেন । আমি তাঁর ঋণ কোনদিন শোধ করতে পাববো না।

তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডি.আই.জি এবং জেলা পুলিশ সুপারের প্রতি। নজরুল ইসলাম বলেন, স্যারদের দিক নির্দেশনা আমার কাজের গতি বৃদ্ধি সহ সুষ্ঠু পরিবেশকে সুগম করেছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বাঘা উপজেলার সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীজনদের প্রতি। যারা সকলেই আমাকে সরকারি কাজে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্ব মহামারি কোভিড পরিস্থিতিতে ১৯ মোকাবেলায় যারা আমাকে সহায়তা করেছেন তাঁদের প্রতি।

তিনি বলেন, আমি আমার উপর অর্পিত সরকারি সকল দায়িত্ব যথাযথ ভাবে প্রতিপালনের চেষ্টা করেছি। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারেনা। যেখানে গ্রাম্য শালিসি বৈঠকের সিদ্ধান্তে উভয় পক্ষকে খুশি করা দূরহ। সেখানে আইন প্রয়োগে একসঙ্গে সকলকে সন্তুষ্টু করার প্রশ্নও অবান্তর। তার মতে, বাঘা উপজেলার মানুষ অত্যান্ত শান্তিপ্রিয় ও ভাল মনের অধিকারী। তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। বাঘাবাসীকে আমি সবসময় মনে রাখবো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

এদিকে ওসির বিদায় লগ্নে কৃতজ্ঞতা ও সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে পৃথক পৃথক সংবর্ধনায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, নির্বাচন অফিসার মজিবুল আলম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংবাদিক আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবির মিলন,উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু, সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, বাঘা থানা তদন্ত ইনেস্পেক্টর মোয়াজ্জেম হোসেন, থানার উপ-পদরদর্শক মোকারম হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।

জেলা পুলিশের একটি মুখপত্র জানান, ওসি নজরুল ইসলাম সিনিয়র হওয়ায় এক সপ্তাহের জন্য তাঁকে রাজশাহী (ডি.আই.জি) অথবা পুলিশ সুপার কাযালয়ে রাখা হবে। এরপর যে কোন জেলা সদরে বদলি তথা যোগদানের সুযোগ পাবেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31