ধূমকেতু প্রতিবেদক : সরকারের ঘোষণা অনুযায়ী অন্যান্য ইউনিয়ন পরিষদের ন্যায় রাজশাহী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিশিকুল ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অত্র ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সকল ইউপি সদস্য, দলীয় নেতাকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মজিবুর রহমান, লুৎফর রহমান, জালাল উদ্দীন, কামাল হোসেন, আব্দুর রশিদ, আমিনুল ইসলাম, বিশারত আলী, মঈদুর রহমান, মাহবুবুর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফিরোজা বেগম ও গোলেনুর বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আগামী ৮ তারিখ রোববার ১ নং ওয়ার্ডের আলোকচ্ছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ তারিখ সোমবার ২ নং ওয়ার্ডের কোশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ১১ ইং তারিখ বুধবার ৩নং ওয়ার্ডের রিশিকুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদানের স্থান নির্ধারণ করা হয়েছে বলে সভা থেকে জানানো হয়।


