ধূমকেতু প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপি শোক দিবসের কর্মসূচির আওতায় ৪ আগষ্ট, ২০২১ তারিখে নিম্ন আয়ের দিন আনা খেটে খাওয়া ২৫ জন দরিদ্র নারী/পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় যা মাসব্যাপি অব্যহত থাকবে।
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) করোনা মহামারীর শুরু থেকেই বিপদগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠিকে সাধ্যমতো সহযোগিতা করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার কোষাদক্ষ শহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া।


