ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালুর মায়ের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানাগেছে, বার্ধক্য জনিত কারণে মেয়র আব্দুর রশিদ ঝালুর খানের মা ফাতেমা বেগম (৮০) গত বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১২জন সন্তান-সন্ততি, নাতি পুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখেন যান। বৃহস্প্রতিবার বেলা ১১টায় (৫ আগস্ট) নাচোল বাজার হাট চাতাল প্রাঙ্গনে তার জানাযা নামাজ শেষে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাই নবাবগঞ্জ-২আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, জেলা পরিষদ সদস্য ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, আওয়ামী লীগ নেতা ও সুইডেন প্রবাসি তরিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, বঙ্গবন্ধু পরিষদ নাচোল উপজেলার শাখার সভাপতি মশিউর রহমান বাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যববসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


