ধূমকেতু প্রতিবেদক : নতুন কমিটি গঠন উপলক্ষে অসহায়, কর্মহীন, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির নতুন নেতৃবৃন্দ।
শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে কমিটি গঠন উপলক্ষে প্রায় দুই শতাধীক অসহায়, কর্মহীন মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কমিটির নবনির্বাচিত সদস্যের নাম ঘোষণা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন।
বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাকিব হাবিব ও বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজসেবক হাসান প্রমূখ।
এদিকে, দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির ১৭ বিশিষ্ট কমিটির নবনির্বাচিত সদস্যের নাম ঘোষণা করা হয়।
কমিটির নবনির্বাচিতরা হলো, সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি শামিম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, কোষাধ্যক্ষ ফারুক, সহ-কোষাধ্যক্ষ রতন আলি, সড়ক সম্পাদক সোহাগ, প্রচার সম্পাদক সোহেল শেখ ডানু, দপ্তর সম্পাদক রঞ্জন রায়, কার্যকরী সদস্য রফিক, জাবেদ, করিম, মাসুদ, দুলাল, রুবেল।


