ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলো, রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছি তালতলা গ্রামের ফরমান আলীর স্ত্রী মঞ্জুরা বেগম।
পুলিশ জানায়, বেলপুকুর থানার এসআই আব্দুল মতিনের নেতৃত্বে একটি টিম শুক্রবার (০৬ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেলপুকুর থানার রেলগেট মোড় এলাকায় একজন মহিলা গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, বেলপুকুর থানা পুলিশের ঐ টিম রাত সোয়া ৮ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মঞ্জুরা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


