IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় লীজকৃত পুকুরে মাছ দেখতে গিয়ে বিপাকে অংশীদার

বাগমারায় লীজকৃত পুকুরে মাছ দেখতে গিয়ে বিপাকে অংশীদার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ইজারা নেওয়া নিজের পুকুরে জাল ফেলে মাছ দেখার ঘটনাকে ভিন্নভাতে প্রভাবের অভিযোগ পাওয়া গেছে। অংশীদারকে বঞ্চিত করার জন্য নজরুল ইসলাম নামের এক প্রতারক ভিন্ন কৌশল অবলম্বন করেছেন। উপজেলার চক মহব্বতপুর গ্রামের এসএম এনামুল হকের পক্ষে স্থানীয় প্রেসক্লাবে এসে এই অভিযোগ করা হয়। আগের দিন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি এনামুল হকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন। অংশীদার নজরুল ইসলামকে প্রতারক আখ্যা দিয়ে তার বিচার দাবি করা হয়েছে। এসব বিষয়ে পুলিশসহ বিভিন্ন দপ্তরে প্রতারক নজরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়।

জানা যায়, উপজেলার কামনগর ও দ্বীপনগর মৌজায় অংশীদারিত্বের মাধ্যমে তিনজন মৎস্য ব্যবসায়ী একটি পুকুর খনন করে মাছচাষ করে আসছিলেন। তারা হলেন, কামনগর গ্রামের আবেদ আলীর ছেলে নজরুল ইসলাম, আরঙ্গবাদ গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে ফজলুর রহমান এবং একই এলাকার মৃত শ্রীকৃষ্ট মন্ডলের ছেলে যুগোল চন্দ্র মন্ডল। তারা স্থানীয় লোকজনের নিকট থেকে দশ বছরের জন্য বিশ হাজার টাকা বিঘায় জমি লীজ নিয়ে পুকুর খনন করে। এক বছর পর পুকুরের হিসাব-নিকাশ করলে অনেক টাকা লোকসান হয়। এ নিয়ে তিন অংশীদারের মধ্যে মতভেদ সৃষ্টি হয়।

পরে ফজলুর রহমান এবং যুগোল তাদের অংশ আর্থিক প্রয়োজন দেখা দেয়ায় গনিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের আমির আলীর ছেলে এস.এম. এনামুল হকের নিকট বিক্রয় করেন। বর্তমানে এস.এম.এনামুল হক ওই পুকুরে অংশীদার হওয়ায় পুকুরে জাল নামিয়ে মাছ দেখেন। এ সময় আরেক অংশীদার নজরুল ইসলামকে পুকুরে থাকতে বলেন। নজরুল ইসলাম না আসার কারনে জাল টেনে শুধু মাছ দেখেন এনামুল হক। এদিকে এনামুল হক ওই দুই জনের অংশ ক্রয় করার আগে নজরুলের সাথে বিভিন্ন সময় হিসাব নিয়ে সমস্যার সৃষ্টি হতো অংশীদারদের মধ্যে। নুজরুলের বিরুদ্ধে বাগমারা থানা সহ নির্বাহী অফিসারের নিকটে অভিযোগও দাখিল করে ফজলুর রহমান ও যুগোল।

নজরুল ইসলাম সহ তারা দুই জনে আরো একটি পুকুর খনন করে মাছ চাষ করে আসছিল। সেই পুকুর তাদেরকে না জানিয়ে অন্যস্থানে নজরুল একাই বিক্রয় করে অর্থ আত্মসাৎ করেছে বলে তাদের অভিযোগ। নজরুল ইসলামের এমন কর্মকান্ডে বিব্রত হয়ে ফজলুর রহমান এবং যুগোল আরেকটি পুকুরে তাদের অংশ এনামুল হকের নিকট বিক্রয় করে দিয়েছে। এদিকে নজরুল ইসলাম তার অংশীদারদের নিকট থেকে নিজেকে বাঁচাতে এনামুলের বিরুদ্ধে মাছ লুটের মিথ্যা অভিযোগ দাখিল করে বলে অভিযোগ তুলেছেন এনামুল হক।

এ ব্যাপারে এস.এম. এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ফজলুর রহমান এবং যুগোলের নিকট থেকে তাদের অংশ ক্রয় করেছি। সে মোতাবেক আমি পুকুরে জাল টেনে মাছ দেখেছি। পুকুর থেকে কোন মাছ ধরা বা লুটের ঘটনা ঘটেনি। একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31