IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> ১৫ ও ২১ আগস্টের শহীদদের স্মরণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের দোয়া মাহফিল

১৫ ও ২১ আগস্টের শহীদদের স্মরণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে এ্যাডভোকেট বার ভবনে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বক্তৃতাকালে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ বিরোধী একটি ক্ষেত্র তৈরি করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ছিল দেশি-বিদেশী চক্র। ১৫ আগস্টের পূর্বে বঙ্গবন্ধুকে বারবার সতর্ক করা হলেও তিনি কখনোই বিশ্বাস করেননি যে, বাঙালিরা তাকে হত্যা করতে পারবে। বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর এতোটাই বিশ্বাস ছিল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত যেসব আসামী এখনো বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরে এনে রায় কার্যক্রমের দাবি জানাচ্ছি। ১৫ আগস্ট ও ২১ আগস্ট হামলায় পেছনে যারা ছিল, জীবিত বা মৃত যাই হোক না কেন, কমিশন গঠন করে তাদের সকলের নামের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানাচ্ছি।

মেয়র আরও বলেন, দেশের স্বাধীনতাকে মুছে ফেলতে চেয়েছিল খুনিচক্র। খুনিচক্রের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সকল চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সম্মিলিত আইজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর আহŸায়ক এ্যাড. ইয়াহিয়া সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য দেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক এ্যাড. একরামুল হক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক এ্যাড. ইব্রাহিম হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এবং রাজশাহীর বার এর সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড. লোকমান আলী, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাবেক আহবায়ক এ্যাড. মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, এ্যাড. সিরাজী শওকত সালেহী এলেন, এ্যাড. এন্তাজুল হক বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরীন আক্তার মিতা।

সভাটি সঞ্চালনা করেন, এ্যাড. রাশেদ উন নবী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31