IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ‘ডোপ টেস্টের জন্য পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে’

‘ডোপ টেস্টের জন্য পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে’

ধূমকেতু প্রতিবেদক : ডোপ টেষ্টের জন্য মাদকাসক্ত পুলিশ সদস্যদের তালিকা তৈরি শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর নয়া পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।

বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় এ কথা জানান তিনি।

পুলিশ সুপার মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আরো বলেন, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখেন। মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজশাহী জেলা পুলিশ কাজ করবে। পুলিশের কোন সদস্যের মাদক এর সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। থানা হবে জনগণের সেবার প্রাণকেন্দ্র ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের কাছ থেকে টাকা নিলে ও তথ্য প্রমাণ পেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকবৃন্দকে তিনি তথ্য দিয়ে সহযোগিতা করার আহŸান জানান।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদসহ রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। তার আগে তাকে কক্সবাজার থেকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে ও রাজশাহীর পুলিশ সুপারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31