IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়া-তাহেরপুর সড়কের কাজে অনিয়মের অভিযোগ

পুঠিয়া-তাহেরপুর সড়কের কাজে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে অতিনিন্মমানের ইট দিয়ে কাজ করছেন ঠিকাদারের লোকজন। আর এতে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন সড়ক ও জনপথের দ্বায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের গাফলতির কারণে ঠিকাদারের লোকজন কাজে ব্যাপক অনিয়ম করছেন। নিন্মমানের ইটের ব্যবহার না করতে ঠিকাদারের লোকজনকে অবহিত করেও কোনো লাভ হচ্ছে না। যার কারণে এলাকার লোকজন তাদের নির্মিত কাজ ভেঙ্গে দিয়েছেন।

সড়ক ও জনপথের রাজশাহী বিভাগ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে ১৩০ কোটি টাকা ব্যয়ে পুঠিয়া-ভবানীগঞ্জ ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয়। আর এই নির্মাণ কাজটি করছেন আমিনুল হক কনেস্টকশন কোম্পানি।

সরে জমিনে রোববার (২৯ আগস্ট) উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় সড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছে। তবে নির্মিত ওয়ালে ব্যবহারকৃত ইট গুলোর মান নিয়ে স্থানীয়রা নানা প্রশ্ন তুলছে। বাজারের উত্তরপ্রান্তে ধোপাপাড়া কলেজের সামনে এলাকার লোকজন ক্ষীপ্ত হয়ে নির্মাণাধিন গাইড ওয়াল ভেঙ্গে ফেলেছেন।

আশরাফুল ইসলাম নামের স্থানীয় একজন ব্যবসায়ি বলেন, নিয়ম অনুসারে সড়কের গুরুতপূণ বা বাজার এলাকায় নির্মিত সড়ক ঢালাই হবে। আর ঢালায়ের অংশের সড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করা হবে। তবে ঠিকাদারের লোকজন শুরু থেকে এখানে অতিনিন্মমানের ইট ব্যবহার করছেন। বিষয়টি সড়ক ও জনপথের দ্বায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের অবহিত করেও কোনো লাভ হয়নি। যার কারণে এলাকার লোকজন কয়েকদফা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের চাপের কারণে দুই দফা নিম্মমানের ইট গুলো সরিয়েও নেয় ঠিকাদারের লোকজন। তবে গত দুই দিন থেকে আবারো ওই ইট দিয়ে কাজ শুরু করা হয়। এতে করে রোববার সকালে বাজারের লোকজন নির্মিত ওয়ালের অংশ ভেঙ্গে ফেলে দেয়।

নজরুল ইসলাম নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাঠ সুপারভাইজার বলেন, আমরা যে ইট ব্যবহার করছি সেটারও মান খারাপ নয়। তবে এখন বর্ষা মৌসুম চলছে। বেশীর ভাগ ভাটায় গুনগত মানের ইট নেই। আমরা বিভিন্ন এলাকা থেকে ইট সংগ্রহ করে কাজ চালিয়ে যাচ্ছি। তবে এই কাজ খারাপ হলে অব্যশই সড়ক ও জনপথ বিভাগ প্রশ্ন তুলতেন। কিন্তু এলাকার লোকজন ইটের মান খারাপ হচ্ছে এমন অযুহাতে কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথের রাজশাহী বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাস্মদ সামসুজ্জোহা বলেন, নিন্মমানের ইট দিয়ে এই সড়কে কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে একাধিকবার বলা হয়েছে। আর কাজ খারাপ হলে স্থানীয়রা প্রতিবাদ করবেন এটাই স্বাভাবিক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31