IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৩০০ অসহায়কে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীতে ৩০০ অসহায়কে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চরমাজারদিয়াড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে ৩০০ জন অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে দামকুড়া থানা পুলিশের আয়োজনে চরমাজারদিয়াড় এলাকায় বিট পুলিশিং সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আরএমপির নিকট রাজশাহীর অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণ ভিন্ন পন্থায় প্রযুক্তি নির্ভর পুলিশি সেবা দিয়ে যাচ্ছে। তাই আজ রাজশাহী নিরাপদ নগরী হয়েছে। পাশাপাশি নগরবাসীর জন্য আরএমপি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণদের সহায়তায় সকলে মিলে আরো ভালো পুলিশিং উপহার দেওয়ার কথাও তিনি ব্যক্ত করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে চরমাজারদিয়াড় গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের ব্যবস্থা করবেন বলে গ্রামবাসীকে আশ্বস্ত দেন তিনি।

এসময় চরমাজারদিয়াড় মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন আরএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান বজলে রেজবি আল হাসান (মুঞ্জিল) সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31