IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> পুঠিয়া উপজেলা যুবলীগ নেতার অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে, থানায় অভিযোগ

পুঠিয়া উপজেলা যুবলীগ নেতার অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : সাধারণ মানুষের মুঠোফোনে ও সামাজিক মাধ্যমে ভাইরাল রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের অশ্লীল ভিডিও। আর ভিডিওটি দ্রুত সেয়ার ও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমের গ্রুপ গুলোতে। এ ঘটনায় থানায় পৃর্থক অভিযোগ করেছেন যুবলীগ নেতা ও তার কর্থিত প্রেমিকা। পুলিশ ইতিমধ্যে ভিডিও সরবরাহকারীদের সনাক্ত করার কাজ শুরু করেছেন।

থানা পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে জানা গেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামন সুমন বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামন বদির ছেলে। সুমন গত প্রায় এক বছর পূর্বে পৌর সদর এলাকার একজন সনাতন ধর্মীয় এক যুবতীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। তারা মাঝে মধ্যে বিভিন্ন স্থানে ঘনিষ্ঠতায় মিলিতও হতেন। আর একটি পক্ষ তাদের বিশেষ মুহুর্তের দৃশ্য গুলো মুঠোফোনে ধারণ করেন। এক পর্যায়ে সেই ভিডিও এবং তাদের ঘনিষ্ঠতার ঘটনাটি জানাজানি শুরু হয়। বিষয়টি সুমন বিভিন্ন মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সাবেক পৌর মেয়রের তদারকিতে প্রায় লক্ষাধিক টাকায় ওই যুবতীর সাথে রফাদফা করা হয়। কিন্তু গত কয়েকদিন থেকে তাদের দুইজনের ঘনিষ্ঠতার একটি ভিডিও মুঠোফোনে ছড়িয়ে পড়ছে।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামন সুমন বলেন, ওই যুবতীর সাথে এক সময় আমার সর্ম্পক ছিল। সে সময় ওই যুবতী আমাকে ফাঁসাতে কৌশলে মুঠোফোনে কিছু আপত্তিকর দৃশ্য ধারণ করেছে। এঘটনায় কিছুদিন আগে প্রায় লক্ষাধিক টাকার বিনিময় ওই যুবতীর সাথে সমঝোতা হয়েছে। তবে মনে হচ্ছে সম্প্রতি ওই যুবতী আবারো অর্থ হাতিয়ে নিতে ভিডিওটি প্রকাশ করেছে। আর ওই ভিডিওটি এখন মানুষের ফোনে ফোনে ঘুরছে। বিষয়টি নিয়ে গত ২৬ সেপ্টম্বর বেলপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে ওই যুবলীগ নেতার কর্থিত প্রেমিকার সাথে যোগাযোগ করা হলে তিনি এই মুহুর্তে কিছুই বলতে চাচ্ছেন না বলে জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুঠোফোনে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে এমন একটি অভিযোগ করতে এসেছেন একজন যুবতী। আমরা অভিযোগটি মামলাভূক্ত করার পক্রিয়া শুরু করেছি। সেই সাথে যারা সামাজিক মাধ্যমের গ্রুপে ভিডিওটি সেয়ার করেছেন তাদের শনাক্ত করার কাজ চলছে। সন্দেহ ভাজন দুইএকজনের ফোন আমরা এখন যাচাই করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31