ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সদস্যগণ গতকাল রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময়ে তারা নয়া কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাতের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক জয়িতা পলি, কোষ্যাধ্যক্ষ জুলি, সাধারণ সদস্য লক্ষী, প্রকল্প সমন্বয়কারী রাহমুনা শারমিন সমাপ্তি ও হিজড়া গুরু হীরা খান উপস্থিত ছিলেন।
এসময়ে কমিশনার রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বসবাসকারী হিজড়াদের অবস্থা সম্পর্কে জানতে চান। সেইসাথে কর্মসংস্থান ও ও তাদের অধিকার আদায়ে সহযোগিহতার আশ্বাস প্রদান করেন। আগামীতে যেকোন কর্মসূচীতে তাঁকে আমন্ত্রণ করার আহবান জানান। সেখান থেকে আরো ভাল করে জেনে বুঝে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, বর্তমানে তারা বিভিন্ন দপ্তরে প্রবেশ করতে পারছেন। কেউ বাধা প্রদান করছে না। এছাড়াও হিজড়াদের জীবনমান উন্নয়নে সেলাই ও বিউটি পার্লার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কিন্তু অর্থের অভাবে তাদের কাজে লাগানো সম্ভব হচ্ছেনা। ব্যাংক এবং এনজিওগুলো তাদের ঋণ দিলে দ্রæত সময়ের মধ্যে তাদের পরিবর্তন হবে বলে জানান তিনি। সেইসাথে শপিং মল ও খাবার হোটেল গুলোতে তাদের কর্মসংস্থান করার করার জন্য কমিশনারকে অনুরোধ করেন মোহানা।


