IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তার
Home >> রাজশাহী >> রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘের সভা

রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘের সভা

ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজরে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ১৮ ওয়ার্ডের মেট্রোপলিটন কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজড়া হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রাহ্নুমা শারমিন সমাপ্তি ও ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক, সমাজসেবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন, হিজড়া জনগোষ্ঠী সমাজের আলাদা কোন অংশ নয়। তারা আমাদের মত পরিবারেই জন্ম নিয়েছে। তাদের অবহেলা না করে লেখাপড়া শেখাতে হবে। মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে। অপরের কথায় কান না দিয়ে নিজের সন্তানকে অন্যান্য সন্তানের ন্যায় সকল সুবিধা প্রদান করতে হবে। সেইসাথে পিতার মাতার সকল সম্পত্তিতে তাদের অংশ প্রদান করতে হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হিজড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের মুলধারায় নিয়ে আসতে হবে। সেইসাথে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলে সমাজে ক্ষমতায়িত করতে সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান কাউন্সিলর।

হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে কাজ করবে। আর এটা হলে সামাজিক রীতি-নীতি, প্রথা ও চর্চা যা হিজড়াদের বৈষম্যমূলক এবং হিজড়া নারী পুরুষের মধ্যে সমতা আনতে বাধা গুলো দুর করতে সহযোগিতা করবে বলে জানান প্রধান অতিথি। সেইসাথে এই জনগোষ্ঠীর উন্নয়নে তাঁর সহযোগিতা থাকবে বলে জানান কাউন্সিলর শহিদুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930