ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া ধোপাপাড়া এলাকার আনু আলীর ছেলে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাদিম বাবুর পাট গোডাউনের পূর্ব পার্শ্বে আম বাগানের ভিতর অভিযান চালিয়ে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ (১৯) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোন ও ০১ টি সীমকার্ড জব্দ করা হয়।

র্যাব-৫ আরও জানায়, উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর আড়াই টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিমুলিয়া গ্রামস্থ পাটিয়াকান্দি ব্রীজ সংলগ্ন মোল্লার মোড়ের পূর্ব দিকে জনৈক হায়দার আলী এর বসত বাড়ির পূর্বদিকে আম বাগানের ভিতর অভিযান চালিয়ে ৪৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী লিটন আলী (৪০)কে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত লিটন রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিমুলিয়া এলাকার মহসীন আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত লিটনের কাছে থাকা ০১ টি মোবাইল ফোন ও ০১ টি সীমকার্ড জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


