IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মা-মেয়েকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

মা-মেয়েকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশের বিরুদ্ধে মা-মেয়েকে মাদকের মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আশা খাতুন (২৮) রোববার বেলা ১১ টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আশার মা মাবিয়া খাতুন (৪৮) গত ২৩ অক্টোবর থেকে জেলহাজতে। নগরীর আসাম কলোনিতে তাদের বাড়ি।

সংবাদ সম্মেলনে আশা বলেন, তাকেও মাদকের মামলায় পলাতক আসামি করা হয়েছে। অথচ তারা মাদকের ব্যবসা করেন না। পুলিশের দেয়া মামলার কারণে তিনি বাড়িতে থাকতে পারছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। তার মায়ের নামে দেয়া মাদকের মিথ্যা মামলা নিয়ে তিনি যেন প্রতিবাদ করতে না পারেন সে জন্য তাকেও পলাতক আসামি করা হয়েছে বলে মনে করেন আশা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ অক্টোবর রাতে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ তাদের বাড়ি যায়। সে রাতে তিনি বাড়িতে ছিলেন না। নওগাঁয় বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। পুলিশ বাড়ি থেকে তার মাকে তুলে নিয়ে যায়। এরপর তার বিরুদ্ধে মাদকের মামলা করা হয়। তাদের বাড়ি থেকে ৯৫ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আশা বলেন, তারা মাদকের ব্যবসা করেন না। এলাকায় সম্মানের সাথেই বসবাস করেন। পুলিশ প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তাদের ফাঁসিয়েছেন। আশার বক্তব্য- তারা এক কাঠা জমিতে বাড়ি করে বসবাস করেন। প্রতিবেশি প্রভাবশালী এক ব্যক্তি জমিটি তাদের কাছে বিক্রি করে দিতে বলেছিলেন। তারা রাজি হননি। এর পর থেকেই ওই পরিবারটি তাদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার মাধ্যমে পুলিশকে প্রভাবিত করে তার মাকে উঠিয়ে নিয়ে গিয়ে মামলা দেয়া হয়েছে। হেনস্থা করতে তাকেও পলাতক আসামি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর। তিনি দাবি করেন, পরিবারটি মাদকের ব্যবসায় জড়িত। বাড়িতে অভিযান চালানোর সময় হেরোইন পাওয়া গেছে। তাই মামলা করা হয়েছে। পুলিশ কারও দ্বারা প্রভাবিত হয়নি বলেও দাবি করেন ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31