ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিপুল পরিমাণ হেরোইনসহ শহিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে গোদাগাড়ী থানাধীন সাব্দিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন খরবোনা রামচন্দ্রপুর এলাকার বজেলের ছেলে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাব্দিপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে ৫৯০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি পিকআপ, ০১ টি মোবাইল ফোন ও ০১ টি সীমকার্ড জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


