IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।

জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনটি আপনার কেমন যাবে।

মেষ রাশি: মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি দেখে শত্রুদের হিংসা হবে। অন্যদের কথায় কান দেবেন না, নিজের কাজে মনোনিবেশ করুন। আজ পরের সেবায় দিন কাটাবেন, এর ফলে মানসিক শান্তি লাভ সম্ভব। চাকরিজীবীদের ওপর চাপ বাড়তে পারে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতকরা আত্মীয়দের সঙ্গে আনন্দে ভরা সময় কাটাবেন। দুপুরের পর সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে আজ। ছাত্রছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকরা মা-বাবার আশীর্বাদ পাবেন। আনন্দে দিন কাটবে এই রাশির জাতকদের। চাকরিতে সিনিয়রদের সহযোগিতায় পদোন্নতি সম্ভব। কোনও দামী জিনিস কিনতে পারেন। সন্ধ্যাবেলা সাবধানে গাড়ি চালান। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা অংশীদারি ব্যবসার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি ভালো। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা সহজে পাবেন। মান-সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, নয়তো ভবিষ্যতে লোকসান হতে পারে।

সিংহ রাশি: সিংহ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, তাদের আজকের দিনটি ভালো কাটবে। নিজের মনের ইচ্ছেমতো ফলাফল পাবেন। কোনও সমস্যা দীর্ঘদিন ধরে বজায় থাকলে কষ্ট বাড়তে পারে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা পরিবারের সদস্যদের সঙ্গে সুখের সময় কাটাবেন। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রতিকূল পরিস্থিতিতে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

তুলা রাশি: তুলা রাশির জাতকরা প্রতিযোগিতায় বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন এই রাশির জাতকরা, এর ফলে লাভবান হবেন। বেশি ব্যস্ততা এবং দৌড়ঝাপের কারণে স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িতরা কোনও সুসংবাদ পেতে পারেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকরা আজ বাজারে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বিপদে পড়া কোনও বন্ধুকে সাহায্য করার কথা ভাববেন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ায় মনে দারুণ আনন্দ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে যান।

ধনু রাশি: ধনু রাশির জাতকরা সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় অর্থ ব্যয় করবেন। সুখ-সুবিধায় দিন কাটাতে পারবেন। কারও সঙ্গে টাকা-পয়সার লেনদেন করবেন না, সেই টাকা আটকে যেতে পারে। আইনি মামলার কারণে আদালতে আনাগোনা লেগে থাকবে।

মকর রাশি: মকর রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় কাঙ্খিত ফল অর্জন করবেন। সন্ধ্যাবেলা কোনও বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায় জরুরি পরিবর্তন করার কথা চিন্তা করবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের শারীরিক কষ্ট বাড়তে পারে। সম্পত্তি কেনা-বেচা করার আগে সমস্ত দিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন, তা না হলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

মীন রাশি: মীন রাশির জাতকরা দাম্পত্য জীবনের আনন্দ উপভোগ করবেন। সহজে সমস্ত কাজ সম্পন্ন করতে । ব্যবসায় সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। সন্ধ্যাবেলা গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। মা-বাবার পরামর্শ কাজে লাগবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31