IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে’তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভা
Home >> লাইফস্টাইল >> ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত নরম করার কৌশল

ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত নরম করার কৌশল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাজারে যাওয়ার সময় না থাকার কারণে অনেকেই সপ্তাহের বাজার একদিনেই করে রাখেন। বাধ্য হয়ে মাছ-মাংস ফ্রিজে রাখতে হয়, আর তখন সেটি বরফ হয়ে যায়। কালে তাড়াহুড়ার সময় সেই বরফ গলতে ১ ঘণ্টা বা তার বেশি সময় লাগে।

বরফ জমে থাকা মাছ-মাংস দ্রুত গলাতে অনেকেই গরম পানি ব্যবহার করেন, কেউ মাইক্রোওয়েভ বা খোলা জায়গায় রেখে দেন। কিন্তু এই পদ্ধতি ঠিক নয়। এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ে এবং মাছ-মাংসের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। মাত্র ১০ মিনিটেই নিরাপদ ও কার্যকর উপায়ে বরফ মুক্ত করা সম্ভব, যা মাছ-মাংসের মানও অক্ষুণ্ণ রাখে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে

১. ঈষদুষ্ণ লবণ-পানির ব্যবহার
লবণ-মিশ্রিত ঈষদুষ্ণ পানি সাধারণ পানির তুলনায় বরফ দ্রুত গলাতে সাহায্য করে। গরম ফুটন্ত পানি ব্যবহার না করে, একটি লিটার ঈষদুষ্ণ পানিতে ২ চামচ লবণ মিশিয়ে নিন। এরপর মাছ-মাংসকে এয়ারটাইট প্যাকিং সহ পানিতে ডুবিয়ে রাখুন।

৮–১০ মিনিটের মধ্যে মাছ-মাংস নরম হয়ে যাবে। সরাসরি গরম পানি দেবেন না এবং মাছ-মাংসে যেন পানি ঢোকে না-এটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। গরম ফুটন্ত পানি ব্যবহার করলে মাংসের বাইরের অংশ সেদ্ধ হতে পারে, কিন্তু ভেতরের বরফ গলতে সময় নেবে।

২. ধাতুর ট্রে বা কড়াই ব্যবহার করা
ধাতুতে দ্রুত তাপ পরিবহণ হয়। একটি অ্যালুমিনিয়াম ট্রে উল্টা করে কড়াইয়ের উপর রেখে তাতে মাছ-মাংস রেখে দিন। তার উপরে আরেকটি ধাতব পাত চাপিয়ে দিন। চাপে ও তাপে বরফ দ্রুত গলবে। দুই ধাতব স্তরের মাধ্যমে তাপ দ্রুত চলাচল করলে ১০ মিনিটের মধ্যে বরফ নরম হয়ে যাবে।

৩. ঠান্ডা পানির ব্যবহার
একটি পাত্রে বরফ জমা মাছ-মাংস বের করে কলের চলমান ঠান্ডা পানির নিচে রাখুন। পানির চলাচলে বরফ দ্রুত গলে যাবে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনাও কম হবে।

৪. ভিনিগার স্প্রে করা
প্যাক খুলে মাছ বা মাংসের গায়ে হালকা করে ভিনিগার স্প্রে করুন। অ্যাসিডের কারণে বরফ দ্রুত গলে যাবে এবং মাছের কাঁচা গন্ধও কমবে। ৫ মিনিট পর ধুয়ে নিন। তবে বেশি সময় রাখবেন না এবং বেশি ভিনিগার স্প্রে করবেন না, না হলে মাছের টক ভাব চলে আসতে পারে।

ভুল পদ্ধতি এড়িয়ে চলুন
রোদে ফেলে রাখা, গরম ফুটন্ত পানি ব্যবহার করা বা অনেকক্ষণ রুম টেম্পারেচারে খোলা রেখে দেওয়া থেকে বিরত থাকুন। এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মাছ-মাংস সংরক্ষণের সময় পারলে ছোট ছোট প্যাকেটে ভাগ করুন। এতে প্রতিবার সবটা ডিফ্রস্ট করে আবার ফ্রিজে রাখতে হবে না এবং মাছ-মাংস দীর্ঘদিন ভালো থাকবে। এছাড়া ছোট প্যাকেটে বরফ দ্রুত গলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728