IMG-LOGO

বৃহস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকারগাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরানতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
Home >> লাইফস্টাইল >> থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে চিকেন বারবিকিউ বানাবেন যেভাবে

থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে চিকেন বারবিকিউ বানাবেন যেভাবে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পার্টি, আড্ডা আর মুখরোচক খাবারের রাত-থার্টি ফার্স্ট নাইট। কমবেশি সবার ঘরে এই রাতে বারবিকিউয়ের আয়োজন চলে। বর্ষবরণ উপলক্ষে অনেকেই বাড়ির ছাদ বা বারান্দায় বন্ধু ও পরিবারের সঙ্গে চিকেন বারবিকিউ করেন। বারবিকিউ শুধু সুস্বাদু নয়, আনন্দদায়ক বিকল্পও বটে।

বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার পাশাপাশি মুখরোচক খাবারের আনন্দ বাড়িয়ে তুলতে আসুন জেনে নেওয়া যাক চিকেন বারবিকিউ করার সহজ রেসিপি-

উপকরণ
১. মুরগির মাংস ১২ পিস
২. লেবুর রস ১ টেবিল চামচ
৩. টকদই ৩ টেবিল চামচ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ১ টেবিল চামচ
৬. জিরা ও ধনিয়ার গুঁড়া ২ চাচামচ
৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৮. হলুদের গুঁড়া আধা চা চামচ
৯. বারবিকিউ মসলা ১ টেবিল চামচ
১০. সাদা ভিনেগার ১ টেবিল চামচ
১১. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
১২. সরিষার তেল ২ টেবিল চামচ
১৩. লবণ পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংস ছাড়া সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রিত মসলা মুরগির টুকরোগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেড় ঘণ্টা রেখে দিন। শিক ব্যবহার করলে শিকগুলো পরিষ্কার করে তেল মাখিয়ে নিন।

মাঝারি থেকে সামান্য কম আঁচে চিকেনগুলো প্যানে বা শিকের ওপর বসিয়ে দিন। কিছুক্ষণ পরপর উল্টে দিন এবং প্রতিটি দিকের উপর ২-৩ বার বারবিকিউ সস ও সামান্য তেল ব্রাশ করুন। এতে চিকেন জুসি থাকবে এবং সুন্দর রং আসবে।

২৫-৩০ মিনিট অল্প আঁচে রাখুন। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং পোড়াভাব চলে গেলে নামিয়ে পছন্দের সস বা সালাদের সঙ্গে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930