IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১
Home >> লাইফস্টাইল >> জনপ্রিয়তায় শীর্ষে বাংলাদেশি কিশোয়ার

জনপ্রিয়তায় শীর্ষে বাংলাদেশি কিশোয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : এখন পর্যন্ত প্রতিযোগিতায় সবচেয়ে নিচের তিনে থাকলেও দর্শক জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী।

‘টানবার যে সে না টানলে, লাভ নাই কোনো কানলে’, প্রবাদটির মতোই টানাটানির কাছে কুপোকাত হতে হয়েছে কিশোয়ারকে। গতকাল মঙ্গলবার রান্নাবিষয়ক রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম পর্ব প্রচারিত হয়। আর এতে দেখা যায়, প্রতিযোগিতার নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে কিশোয়ারের রান্নার একটি উপকরণ আটকে যায় ছাঁচের মধ্যে।

কিশোয়ার যতই টানাটানি-ঝাঁকাঝাঁকি করেন না কেন, সেই ছাঁচ থেকে কিছুতেই বের হয়নি সে উপকরণটি। ফলে অসমাপ্ত থেকে যায় তাঁর রান্না। তবে এমন টানাহেঁচড়ার গ্যাঁড়াকলে পড়া প্রতিযোগী কিশোয়ার একা ছিলেন না, বরং আরও দুজন একই সমস্যার মুখে পড়েন। শেষ অবধি অবশ্য বিচারকদের রায়ে মাজা ভেইত নামের প্রতিযোগী বাদ পড়েন প্রতিযোগিতা থেকে। এ যাত্রায় বেঁচে যান কিশোয়ার।

এখন পর্যন্ত প্রতিযোগিতায় সবচেয়ে নিচের তিনে থাকলেও দর্শক জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী। সেরা ২৪ জনকে নিয়ে শুরু রান্নাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার এবারের আসরে প্রতিযোগী তিনি। মোট পাঁচটি প্রচারিত বাছাই পর্বের মধ্যে ইতিমধ্যে পাঁচজন বাদ পড়েছেন প্রতিযোগিতা থেকে।এদিকে বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা কিশোয়ার জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। প্রতিযোগী হিসেবে সর্বাধিক ভক্তের সংখ্যাও রয়েছে কিশোয়ারের ঝুলিতে। বিদেশে জন্মগ্রহণ ও বেড়ে উঠেও মা–বাবা কাছে শেখা বাংলাদেশি খাবারের প্রতি তাঁর ভালোবাসা ইতিমধ্যে বিচারকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

শুধু নিয়মিত বিচারক নন, প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিদের কাছেও প্রশংসা কুড়িয়েছে কিশোয়ারের তৈরি বাংলাদেশি খাবার। প্রতিযোগিতার একটি পর্বে বিখ্যাত রাঁধুনি পোহ লিং ইয়াওসহ অন্য অতিথিদের প্রত্যেক প্রতিযোগীকে এমন একটি খাবার রান্না করে দেখাতে হয়েছিল, যা তাঁরা তাঁদের রেস্টুরেন্টের মেনুতে রাখতে চাইবেন। কিশোয়ার সেখানে বাংলাদেশি গরুর মাংসের পেটিস রান্না তৈরি করেছিলেন। কিশোয়ারের এ খাবার দারুণ পছন্দ করেন পোহ লিং ইয়াও।

প্রতিযোগিতায় কিশোয়ার সব সময় চেষ্টা করেন ঘরে তৈরি করা যায়, এমন বাংলাদেশি খাবার রান্না করার। তবে ঘরের খাবারগুলো খেতে সুস্বাদু হলেও প্রতিযোগিতায় উপস্থাপনের মতো আকর্ষণীয় নয় বলে শঙ্কিত ছিলেন কিশোয়ার। তবে তাঁর রান্না করা পরপর দুটি রেসিপিই মনে ধরেছে বিচারকদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031