IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> নারীদের প্রস্রাব সংক্রমণে করণীয়

নারীদের প্রস্রাব সংক্রমণে করণীয়

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রস্রাব সংক্রমণের রোগে অনেক নারীই ভোগেন। কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে এটি হয়ে থাকে। সময় মতো চিকিৎসকের পরামর্শ না নিলে শরীরে আরো নানা সমস্যা জন্ম নিতে পারে।

যেকোনো ধরনের সংক্রমণই ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। তেমনি প্রস্রাবের সংক্রমণও ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। এ সংক্রমণ থেকে রক্ষা পেতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পর্যাপ্ত পানি পান করায়, প্রস্রাব ঠিকমতো হওয়ায় ব্যাকটেরিয়াগুলো ফ্লাশআউট হয়ে যাবে।

অনেক সময়ই মেয়েরা কোথাও গেলে বিশেষ করে কর্মস্থলে বা নতুন কোন জায়গায় প্রস্রাব চেপে রাখেন। এতে করে সংক্রমণের সম্ভাবনা আরো বেড়ে যায়। যখনই দরকার পরবে প্রস্রাব করতে হবে এবং জীবাণুমুক্ত থাকতে হবে। অন্তর্বাস নিয়মিত পরিবর্তন করতে হবে। টয়লেট করার পরে ভালোভাবে পরিষ্কার করতে হবে, টয়লেট পেপার ব্যবহার করা যেতে পারে। যারা বিবাহিত তারা অবশ্যই ইন্টারকোর্সের আগে ও পরে জায়গাটি পরিষ্কার করে নেবেন। স্বামী-স্ত্রী উভয়কেই পরিষ্কারের বেপারটি মেনে চলতে হবে।

বাচ্চাদের প্রস্রাব-পায়খানা পরিষ্কারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সামনে থেকে পেছনের পুরা জায়গাটা যেনো ভালো করে পরিষ্কার হয়। মেয়েদের ভ্যাজাইনাইটিস হলে সঠিকভাবে চিকিৎসা করাতে হবে। অনেকের আবার বারবার প্রস্রাবে সংক্রমণ হয়। এমন হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করে সে বিষয়ে নিশ্চিত হতে হবে। এরপর সেটি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে।

অনেকের আবার মূত্রথলিতে পাথর হওয়ার কারণে ঠিকমতো প্রস্রাব আসতে চায় না। এক্ষেত্রে পার্সিয়াল অবস্ট্রাকশন হলে ঘনঘন প্রস্রাবে সংক্রমণ হতে পারে। কিডনি ও মূত্রথলির গঠনগত সমস্যা থাকলেও এমনটি হতে পারে। এক্ষেত্রে একজন গাইনিকলজিস্টের কাছে যেতে হবে এবং ইউরোলজির শরণাপন্ন হতে হবে।

বিশেষ করে প্রস্রাবের সংক্রমণ থেকে মুক্তি পেতে পানি ও তরল জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। সেই সাথে আঁশযুক্ত খাবারও বেশি খেতে হবে। এবং নিয়মিত ইসুবগুলের ভূষি পানিতে দিয়ে নেড়ে তৎক্ষণাৎ খেয়ে ফেলবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031