IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> লিড নিউজ >> প্রবাস >> তুষার ঝড়ের কবলে ৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি

তুষার ঝড়ের কবলে ৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : নিউইয়র্ক, নিউজার্সি এবং ভার্জিনিয়া স্টেটে শুক্রবার রাতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। একইসঙ্গে নিউইয়র্ক মেট্রপলিটন এলাকা এবং বস্টনসহ তুষার-ঝড় কবলিত এলাকার এয়ারপোর্টসমূহে ৫ হাজারের অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া দূর পাল্লার রেল ও বাস চলাচল সীমিত রয়েছে।

জানা গেছে, নর্থ ক্যারলিনা থেকে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, নিউজার্সি, কানেকটিকাট, নিউইয়র্ক, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, মেইন, নিউ হ্যমশায়ার স্টেটে শনিবার ভোর রাতে শুরু হয়েছে হ্যারিকেনের মত শীতকালীন তুষার ঝড়ের তাণ্ডব। কোথাও কোথাও এর গতিবেগ ঘণ্টায় ৫০ মাইলেরও বেশি বলে মার্কিন আবহাওয়া দফতর উল্লেখ করেছে।

উল্লেখ্য, চলতি মাসে এটি হচ্ছে চতুর্থতম প্রাকৃতিক দুর্যোগ। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘরের বাইরে যাবার প্রয়োজন হচ্ছে না সিংহভাগ মানুষের। সড়ক-মহাসড়কে যানবাহনের চলাচলও খুব একটা চোখে পড়েনি। টহল পুলিশ, দমকল বাহিনী আর রাস্তাগুলোতে বরফ গলিয়ে ফেলার লবন ছিটানোর গাড়ি ছাড়া কিছুই নজরে আসেনি দুর্যোগে আক্রান্ত জনপদে।

করোনায় ক্ষত-বিক্ষত অবস্থা থেকে সাহস করে জেগে উঠার পরিক্রমায় এমন প্রাকৃতিক দুর্যোগ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞলীয় এসব এলাকার মানুষকে কিছুটা ঘাবড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার সন্ধ্যা নাগাদ আড়াই ফুটেরও বেশী বরফ জমতে পারে ম্যাসাচুসেট্‌স স্টেটের বস্টন সিটিতে। জাতীয় আবহাওয়া দফতর আশংকা করছে বস্টনে একদিনে তুষারপাতের অতীত রেকর্ড ২৭.৬ ইঞ্চি এবার ভাঙতে পারে ৩০ ইঞ্চি তুষারপাতে।

রোড আইল্যান্ড স্টেট এবং নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায়ও ৩৬ ইঞ্চির মত তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর এবং স্থানীয় প্রশাসন। নিউইয়র্ক সিটিতেও শনিবার সন্ধ্যা (বাংলাদেশ সময় রোববার সকাল) নাগাদ ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে পারে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় স্টেটসমূহের প্রায় এক কোটির বেশি মানুষ এ দুর্যোগের কবলে পড়েছেন। এরমধ্যে ৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31