ধূমকেতু নিউজ ডেস্ক : আগামীকাল (রোববার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজের এমবিবিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবি জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে বলা হয়, রোববার (৪ এপ্রিল) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলজের পেশাগত ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস ম-২০২০ এবং নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে চলবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news