IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রম
Home >> শিক্ষা >> লিড নিউজ >> প্রাথমিকের ১৫০০ শিক্ষকের বেতন বন্ধ হচ্ছে

প্রাথমিকের ১৫০০ শিক্ষকের বেতন বন্ধ হচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৩ সালে সারা দেশে বিভিন্ন পর্যায়ে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় লাখ শিক্ষককে জাতীয়করণ করেছে সরকার। শিক্ষকদের জাতীয়করণ করার পর তিন বছর সময় দেয়া হলেও অনেকে যোগ্যতা (একাডেমিক) অর্জনে ব্যর্থ হয়েছেন। রেজিস্টার্ড, নন-রেজিস্টার্ড কমিউনিটি স্কুলের সেইসব অযোগ্য শিক্ষকের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, একাডেমিক যোগ্যতা অর্জন না করায় প্রাথমিকের প্রায় দেড় হাজার শিক্ষকের বেতন বন্ধ হতে চলেছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আগের বিধিমালা অনুযায়ী জাতীয়করণ হওয়া নারী শিক্ষকদের ক্ষেত্রে এইচএসসি পাস ও সিইনএড (সার্টিফিকেট ইন এডুকেশন) কোর্স এবং পুরুষদের ক্ষেত্রে ডিগ্রি বা সমমান পাস ও সিইনএড কোর্স করতে বলা হয়। যোগ্যতা অর্জনে তাদের জাতীয়করণের পর সময় বেঁধে দেয়া হয় তিন বছর। তবে সময় পেরিয়ে গেলেও বিভিন্ন বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষক যোগ্যতার সে গণ্ডি উতরাতে পারেননি।

জানা যায়, যোগ্যতা অর্জন করতে না পারা এসব অধিকাংশ শিক্ষকের বয়স ৫০- ৬০ বছরের মধ্যে। এরমধ্যে অনেকেই আবার চাকরি জীবন শেষ করে অবসরে চলে গেছেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন বলেন, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তাদেরকে ডিগ্রী অর্জন করতে হবে। সেটা না হলে অর্থ মন্ত্রণালয় মানতে চাইবে না। এর ফলে বেতন বন্ধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।

তিনি আরো বলেন, অনেক শিক্ষকের বয়স ৫০-৫৫ বছর হয়েছে। কেউ আবার অবসরে গেছেন। এখন যদি এসব শিক্ষকের বলা হয় তাদেরকে আবার ডিগ্রী পাস করতে হবে এটা কতটা সম্ভব কর্তৃপক্ষকে সেটিও বিবেচনা করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মর্যাদার একজন বলেন, এসব শিক্ষকদের তিনবার আইন করে সুযোগ দেয়া হয়েছে; এরপরও তারা যোগ্যতা অর্জন করতে সক্ষম হননি।

তিনি আরো বলেন, শুধু বেতন বন্ধ হতে যাচ্ছে না। এখনো অনেক শিক্ষকের বেতন ও অবসরকালীন ভাতাও আটকা আছে।

তবে কি এসব শিক্ষক বেতন পাবেন না এমন প্রশ্নে তিনি আরো বলেন, আপাতত পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, জাতীয়করণ হওয়া যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক ও প্রশিক্ষণের সনদ নেই, তাদের তালিকা করা হয়েছে। যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় এসব শিক্ষকের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হলে ডিপিই তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930