IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> শিক্ষা >> নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ৭ কোটি ২০ লাখ বই

নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ৭ কোটি ২০ লাখ বই

ধূমকেতু ডেস্ক : সরকার ২০২১ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি) বাংলা ও ইংরেজি ভার্সনের বিনামূল্যের সাত কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ৯৮টি লটে বিভিন্ন মুদ্রণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে এসব বই সরবরাহ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেশ বিদ্যমান প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত সব শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতি বছর ১ জানুয়ারি প্রাথমিক, ইবতেদায়ী, দাখিল, মাধ্যমিক ও কারিগরি স্তরের সব শিক্ষর্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের উল্লেখিত বই মুদ্রণ, বাঁধাই এবং জেলা-উপজেলা ভিত্তিক সরবরাহের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়।

৯টি বিষয়ের পাঠ্যপুস্তক সর্বমোট ৫১০টি গন্তব্যে পাঠানোর ক্ষেত্রে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মুদ্রণ ও বাঁধাই সক্ষমতা বিবেচনায় এনে শ্রেণি ও বিষয় ভিত্তিক পাঠ্যপুস্তকের সমন্বয়ে উপজেলা ভিত্তিক পাঠ্যপুস্তক বিতরণের কাজটি সম্পন্ন করতে হয়। প্রতিটি শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্খিত পাঠ্যপুস্তক যথসময়ে বিতরণের স্বার্থে উপজেলা ও জেলা অবস্থান বিবেচনা করে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ সুষ্ঠু ও সহজভাবে করা উদ্দেশ্যে ৯৮টি লটে বিভক্ত করা হয়েছে।

সূত্র জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৯৮টি লটের জন্য ১০০টি প্রতিষ্ঠান একশ দরপত্র নির্দেশিকা ক্রয় করে এবং ৯১টি প্রতিষ্ঠান ১০২২ দরপত্র দাখিল করে। দরপত্র মূল্যায়নের জন্য ৭ সদস্যেও একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটি নির্দিষ্ট সময়ে দরপত্রগুলো মূল্যায়ন করে তাদের প্রতিবেদন দাখিল করে। এর মধ্যে এক হাজার ২০টি দরপত্র রেসপন্সিভ হয়, শর্ত পূরণ না হওয়ায় দুটি বাতিল করা হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার স্বার্থে ক্রয় প্রস্তাবটি অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031