IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়ি
Home >> লিড নিউজ >> শিক্ষা >> চলতি বছর হচ্ছে না প্রাথমিক সমাপনী

চলতি বছর হচ্ছে না প্রাথমিক সমাপনী

ধূমকেতু ডেস্ক : প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) আনুষ্ঠানিকভাবে না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে নেয়ার প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

বুধবার সারাংশ আকারে এই প্রস্তাবনা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করবে।

 

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘এ বছর নিজ নিজ বিদ্যালয় পরীক্ষা নেবে, এই মর্মে প্রস্তাবনা পাঠিয়েছি। আজ সারাংশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমরা আদেশ জারি করবো। মন্ত্রণালয়ের প্রস্তাবনা হলো এবার পিইসি পরীক্ষা নেয়া হবে না। একইসঙ্গে বৃত্তি পরীক্ষাও নেয়া হবে না।’

 

পরীক্ষা না নেয়া ও প্রস্তাবনার বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘এখন পর্যন্ত সিলেবাসের ৩০ থেকে ৩৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এই অবস্থায় যে সময় রয়েছে, সেই সময়ে সিলেবাস সম্পন্ন করে পিইসি পরীক্ষা নেয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের মূল্যায়ন করবে নিজ নিজ বিদ্যালয়গুলো। বিদ্যালয়ের অন্য শ্রেণির বার্ষিক পরীক্ষাও নেয়া হবে মূল্যায়নের ভিত্তিতে। বিদ্যালয়গুলোই ব্যবস্থা নেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news