IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> শিক্ষা >> লিড নিউজ >> রাবির ৫ শিক্ষকের কাছে কৈফিয়ত তলব

রাবির ৫ শিক্ষকের কাছে কৈফিয়ত তলব

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে বিশ্ববি দ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যসহ ৫ জন শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছে শিক্ষা মন্ত্রানালয়। একই সাথে এক চিঠিতে উপাচার্যকে তদন্ত কমিটিকে অসহযোগীতা করায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার অধ্যাপক আব্দুল বারীকে অব্যাহতির নির্দেশ প্রদান ও অপর আর এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিষ্টার অধ্যাপক আব্দুল বারীকে সাত কর্ম দিবসের মধ্যে কৈফিয়ত প্রদানের নির্দেশ করা হয়েছে। গত রোববার মন্ত্রানালয় থেকে এ চিঠি পাঠানোর সোমবার জানাজানি হলে শুরু হয় ব্যাপক আলোচনা সমাচলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে মেয়ে ও জামাতাকে নিয়োগ দিয়েছেন বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। সেই নিয়োগ কেন বাতিল করা হবে না, আগামী সাত কর্মদিবসের মধ্যে তা জানতে চেয়ে উপাচার্যকে চিঠি দেয়া হয়েছে। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আনিত অনিয়ম প্রসঙ্গ’ শিরোনামের ওই চিঠি রোববার উপাচার্যের কাছে পাঠান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ।

চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৫ শিথিল করে পরিবর্তিত নীতিমালা-২০১৭ অনুযায়ী উপাচার্য এম আবদুস সোবহান তার মেয়ে সানজানা সোবহানকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে এবং জামাতা এ টি এম শাহেদ পারভেজকে ইনস্টিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এ প্রভাষক পদে নিয়োগ দিয়েছেন।

উপাচার্যের এমন স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষা ও গবেষণার মান নি¤œগামী করার ব্যবস্থা করা হয়েছে।’

চিঠিতে আরও বলা হয়, ওই নিয়োগ কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা আগামী সাত কর্মদিবসের মধ্যে উপাচার্য এম আবদুস সোবহানকে প্রদান করার জন্য বরা হয়েছে প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে বিস্তর তদন্ত করে ২৫টি অভিযোগের সত্যতা পেয়েছে। সেই তদন্তের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুদকে জমা দিয়েছে ইউজিসি। সেই প্রতিবেদন আমলে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, শিক্ষা মন্ত্রানালয় থেকে চিঠি আসার পর থেকে নড়েচড়ে বসেছে রাবি প্রশাসন। শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930