IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ‘শিক্ষার্থীদের ২ ডোজ টিকা দেয়ার পর খোলা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়’

‘শিক্ষার্থীদের ২ ডোজ টিকা দেয়ার পর খোলা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়’


ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে, সেসব হলের শতভাগ শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। তবে যেসব বিশ্ববিদ্যালয়ে হল নেই, সেগুলো আগামী ১৩ জুন থেকে খোলা হতে পারে।’

মন্ত্রী বলেন, ‘আবাসিক হলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। আমরা অন্তত এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়ার পরই তাদের হলে প্রবেশের ব্যবস্থা করব।’

বুধবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. দীপু মনি বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে, সেখানে ঝুঁকি বেশি থাকে। তাই টিকা নিশ্চিত না করে আবাসিক হলযুক্ত বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। করোনা সংক্রমণ আর না ঊর্ধ্বমুখী না হলে আগামী ১২ জুনের পর আমরা স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দিতে পারি। আবাসিক হল না থাকলে বিশেষ ব্যবস্থায় সেসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু করা যেতে পারে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে। বর্তমানে টিকার সংকট কেটে গেছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে এ সংক্রান্ত তথ্য চেয়েছি। তালিকা পাওয়ার পর সেটি স্বাস্থ্য অধিদফতরের পাঠিয়ে দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকা প্রদান করা হবে।’

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক, সেসব এলাকায় স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি করা হচ্ছে। কিন্তু সেটা করলে তো আরও বৈষম্য তৈরি হবে। তাতে আরও বড় ধরনের বিতর্ক সৃষ্টি হবে।

দীপু মনি আরও বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে আমরা সব সিদ্ধান্ত নিয়ে থাকি। পরিস্থিতি বিবেচনা করে তারা যেভাবে আমাদের পরামর্শ দিয়ে থাকেন, আমরা তার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি। এর বাইরে মানুষ নানা ধরনের দাবি তুলে আন্দোলন ও মানববন্ধন করতে পারে। কিন্তু ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. জি এম হাসিবুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31