IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> শিক্ষা >> বিশেষ নিউজ >> পিরোজপুর স্কুলে শ্রেণীকক্ষ সংকটে গাছতলায় ক্লাস

পিরোজপুর স্কুলে শ্রেণীকক্ষ সংকটে গাছতলায় ক্লাস

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : দীর্ঘ দেড় বছর পরে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা আনন্দ উচ্ছাসের সঙ্গে বিদ্যালয় গুলোতে প্রবেশ করলেও শেষ পর্যন্ত তা ভোগান্তিতে রুপ নিয়েছে। তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষ সংকটে খোলা আকাশের নিচে গাছতলায় ক্লাস করেছে রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মাটিতে বসে অনেকটা কষ্টের মধ্যে ক্লাস করতে হয়েছে কমলমতি শিক্ষার্থীদের। রোববার কাঁকরামারী বাজার সংলগ্ন পিরোজপুর (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণীর ক্লাস চলছে গাছের নিচে ইটের খোয়া স্তুপ করে রাখা উঁচু জায়গায়। আর পঞ্চম শ্রেণীর ক্লাস চলছে পাশের মাধ্যমিক বিদ্যালয়ের একটা ক্লাসরুমে। এ অবস্থা রোদ ও গরমে চরম ভোগান্তিতে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।

পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে অফিস, স্টোররুম ও শ্রেণিকক্ষ মিলে মোট ৯টি রুম ছিল। তার মধ্যে মাত্র দুটি ছিল ছাদ দেয়া রুম। নতুন ভবনের কাজ চলায় টিনশেডের রুম গুলো ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ছাদ দেয়া দুই রুমের একটি অফিস রুম হিসাবে ব্যবহার হয়। অন্যটিতে করা হয়েছে ঠিকাদারের স্টোররুম। এতে রাখা হয়েছে রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী। এছাড়া বিদ্যালয়ের মাঠ জুড়ে পড়ে রয়েছে ইট, বালু ও মাটির স্তূপ।

বিদ্যালয়ের মোট ২৯২ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে রোববার স্কুল খোলার প্রথম দিনে পঞ্চম শ্রেণির ৬২ জনের মধ্যে উপস্থিত ছিল ৫০। তৃতীয় শ্রেণির ৭৬ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জন উপস্থিত ছিল।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, অনেকদিন পর স্কুল খুলেছে। ৮ টার সময় থেকে এসে বসে আছি। কিন্তু রুমে বসে ক্লাস করতে পারিনি। রোদের মধ্যে গাছতলায় ইটে বসে ক্লাস করেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ আলী বলেন, করোনার শুরুতে দোতলা ভবন নির্মাণকাজ শুরু হয়েছিল। কথা ছিল ছয় মাসের মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু দেড় বছরের বেশি সময়েও কাজ শেষ হয়নি। আবার স্কুলের দুইটা রুমের একটা রুম দখল করে রাখা হয়েছে নির্মান সামগ্রী। ফলে বাধ্য হয়েই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গাছ তলায় ক্লাস করাতে হয়েছে। পাশের মাধ্যমিক বিদ্যালয়ে রুম চেয়ে নিয়ে পঞ্চম শ্রেণীর ক্লাস নিয়েছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভবন নির্মাণের সামগ্রী বিদ্যালয় রাখার কোনো নিয়ম নেই। আমরা প্রতিটা ঠিকাদারকে বিষয়টা জানিয়েছি। তবুও কিছু প্রতিষ্ঠানে নির্মাণ সামগ্রী রাখা আছে। নির্মাণকাজের ধীরগতি ও ভবন নির্মাণের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031