IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালি
Home >> স্বাস্থ্য >> তজুমদ্দিন হাসপাতালে নেই জলাতঙ্ক ও করোনার টিকা

তজুমদ্দিন হাসপাতালে নেই জলাতঙ্ক ও করোনার টিকা

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে সরকারী হাসপাতালে জলাতঙ্ক ও করোনার টিকা সরবরাহ না থাকায় বিপাকে পড়েছে রোগীরা। নিরুপায় হয়ে রোগীদের কিনতে হচ্ছে ফার্মিসী থেকে যা খুবই ব্যয়বহুল বলে জানা তারা। তাদেরদাবী গরিব রোগীদের কথা চিন্তা করে হাসপাতালে জলাতঙ্কসহ অন্যান্য ভ্যাকসিন সরবরাহ করবেন কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কিছুদিন যাবত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা রেবিক্স ভিসি সরবরাহ না থাকায় কুকুরের কামড়ের রোগী আসলে রেবিক্স আই.জি টিকা একটি করে দেয়া হয় রোগীদেরকে। বাকী রেবিক্স ভিসি সরবরাহ না থাকায় রোগীদেরকে ভোলা সদর হাসপাতাল অথবা ফার্মিসী থেকে কিনে নেয়া পরামর্শ দেয় হয়। ভোলায় আসার যাওয়ার ভোগান্তি ও ফার্মিসীগুলি ভ্যাকসিনের দাম ব্যয়বহুল হওয়ায় গরিব রোগীদের পড়তে সবচেয়ে বেশি সমস্যায়। রোগী ও তাদের স্বজনদের আশা করেন সরকার গরিব মানুষের কথা চিন্তা করে হাসপাতালে জলাতঙ্কসহ সকল রোগের ভ্যকসিন বিনামূল্যে সরবরাহ করবেন।

অন্যদিকে তজুমদ্দিন হাসপাতালে করোনার ভ্যাকসিন নেই। তবে কর্তৃপক্ষের দাবী তজুমদ্দিন নয় পুরো ভোলাতেই নেই করোনার ভ্যাকসিন। আপরদিকে সাপের কামড়ের টিকা থাকলেও পর্যাপ্ত পরিক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীকে টিকা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই ঝুঁকি এড়াতে সাপের আঘাতের রোগী ভোলা সদর হাসপাতালে রেফার করেন বেশিরভাগ সময়।

জানতে চাইলে কুকুরের কামড়ে আহত চাচড়া ২নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির মোহাম্মদ উল্যাহ ছেলে গিয়াস উদ্দিন (৩২) বলেন, ১৫ দিন আগে আমাকে কুকুরে কামড় দেয়। পরে হাসপাতালে গেলে ১হাজার টাকা একটা টিকা দেয়। বাকি ৫টা হাসপাতালে না থাকায় ফার্মিসী থেকে কিনতে হয়েছে। প্রতিটি ভ্যাকসিনের দাম ৫শত টাকা করে কিনতে হয়েছে যা খুবই ব্যয়বহুল। আমাদেরমত গরিব রোগীদের পক্ষ এতো টাকা খরচ করে চিকিৎসা চালানে কষ্টকর। সরকারের কাছে দাবী গরিব রোগীদের কথা চিন্তা করে হাসপাতালে সবধরনের ভ্যাকসিন সরবরাহ করবেন।

তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা. তাসনীয়া ইসলাম বলেন, আমাদের হাসপালে জলাতঙ্কের ভ্যাকসিন রেবিক্স ভিসি নেই। তবে রেবিক্স টি জি রয়েছে যা আমরা কুকুরের কামড়ের রোগীদের দিয়ে থাকি। অন্যদিকে করোনার ভ্যাকসিন বিদেশী হওয়ায় সরবরাহ না থাকায় আমাদের হাসপাতালে নয় আমার জানামতে ভোলাতেই নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031