IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসনসিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণচারঘাটের অধিকাংশ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের অন্ত নেইঅভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন অভিনেত্রী হানিয়াউল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনযশোর শিক্ষা বোর্ডের এসএসসি’র ফলাফলে প্রিন্স প্রথম স্থান হয়েছেবাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় উদ্বোধনের আগেই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ভাড়াঅর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই’‘জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি’ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে রাসিকের বর্ণাঢ্য র‌্যালিমেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগতুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টাডেঙ্গুর প্রকোপের আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে: এমপি মিলনপোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুমান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> স্বাস্থ্য >> দশমলী পাউডারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ

দশমলী পাউডারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশসহ বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ।

বাংলাদেশের ডায়াবেটিক সমিতির তথ্য, ডায়াবেটিস প্রধানত টাইপ-ওয়ান ও টাইপ-২, এই দুইভাবে ভাগে বিভক্ত। আমাদের দেশে ৯৫ শতাংশ রোগী টাইপ-২ ধরনের। টাইপ-ওয়ান হচ্ছে যাদের শরীরে একেবারেই ইনসুলিন তৈরি হয় না। তাদের ইনসুলিন বা পুরোপুরি ওষুধের ওপর নির্ভর করতে হয়। সেজন্য সবসময় চিকিৎসকের পরামর্শে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে টাইপ-২ ধরনের ক্ষেত্রে আগাম সতর্কতা অবলম্বন করে রাখলে ৭০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ঠেকিয়ে রাখা বা বিলম্বিত করা সম্ভব।

সাম্প্রতিক সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে সচেতনতাও বেড়েছে বিভিন্ন বয়সী মানুষের মাঝে। তাই নিয়ন্ত্রণের দিকেই ঝুঁকছেন সচেতন মানুষ। বিভিন্ন গাছগাছড়ার ফল, পাতা ও জড় দিয়ে ভেষজ উপায়ে তৈরি দশমলী পাউডারে সাফল্য পাওয়া গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ভেষজ উপায়ে তৈরি দশমলী পাউডারে সাফল্য পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নূর দাওয়াখানার আয়ুর্বেদিক চিকিৎসক রফিকুল ইসলাম (৪৫)।

দশরকম ঔষধী গাছ দিয়ে তিনি এই পাউডার তৈরি করেন। যার মধ্যে রয়েছে মেসজংলী, চিরতা, মহাতিতা, মিসরঙ্গী পাতা, ইন্দ্রজব সম্রাজ, ত্রিফলা গুড়া, গ্লোংচ, জাইফল যতী, জংগী হরতিকি গাছের পাতার গুড়া। গাছগুলোর মধ্যে বেশিরভাগই দেশের বাইরে, বিশেষ করে ভারত থেকে নিয়ে আসেন তিনি।

রফিকুলের বাবা নুরুল ইসলাম গত ৪০ বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা করে আসছে। নূরুল ইসলাম উত্তরবঙ্গের বিখ্যাত লোকমান হেকিমের কাছ থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় দিক্ষা নিয়েছিলেন। জানা যায়, লোকমান হেকিম মারা যাবার সময় তার সকল বইপত্র তিনি নূরুল ইসলামকে দান করে যান। বাবার কাছ থেকেই গাছ-গাছড়ার এই চিকিৎসা পদ্ধতি শিখেছেন রফিকুল ইসলাম।

ষাটোর্ধ আশরাফুল ইসলাম দ্বিতীয়বারের মতো এই পাউডার নিতে এসেছেন। তিনি বলেন, এক ভাতিজার কাছে শুনে প্রথমবার নিয়ে গেছিলাম। পরে এর ভালো ফলাফল পেয়েছি। তাই আবার নিতে এসেছি। এক পুলিশ সদস্য জানান, এই পাউডারে কাজ হয়েছে ভালো। গাছ গাছড়া দিয়ে তৈরি বলে কোন পার্শ্ব প্রতিক্রিয়ার চিন্তা নাই।

গত ১৮ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে নূর দাওয়াখানায় তিনি এই চিকিৎসা দিচ্ছেন। দশমলী পাউডার সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি। দৈনিক খাদ্যাভাস ও নানা কারনে আমাদের দেহের বিভিন্ন কোষ ও হরমোন দুর্বল বেশি হচ্ছে। এতো শরীরে আইরন, ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি হচ্ছে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার অশেষ রহমতের দান গাছের মাধ্যমে তা পূরন হবে।

তিনি আরও বলেন, ডায়াবেটিস রোগী ও সচেতন মানুষজন এই পাউডারের প্রধান ক্রেতা। দৈনিক ৩০-৩৫টি বোতল বিক্রি হয়। বড় বোতলের ২০০ গ্রামের দাম ৩০০ টাকা ও মাঝারি সাইজের ১২৫ গ্রামের বোতলের দাম ২০০ টাকা। সকালে খালি পেটে চা চামুচের পৌণে এক চামুচ পাউডারের সাথে এক কাপ পানি মিশিয়ে খেতে হবে। এছাড়াও রাতে ঘুমার আগে খেলেও চলবে।

রফিকুল ইসলাম জানান, ডায়াবেটিকস নিয়ন্ত্রণ ঔষুধ দশমলী পাওডারে ভালো সাফল্য পেয়েছি। একবার ভালো ফল পেয়ে একাধিকবার নিয়ে যায়, এমন লোকের সংখ্যা অনেক। মানুষের মুখে মুখেই প্রচার হয়েছে এই পাউডারের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031