IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসনসিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণচারঘাটের অধিকাংশ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের অন্ত নেইঅভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন অভিনেত্রী হানিয়াউল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনযশোর শিক্ষা বোর্ডের এসএসসি’র ফলাফলে প্রিন্স প্রথম স্থান হয়েছেবাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় উদ্বোধনের আগেই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ভাড়াঅর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই’‘জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি’ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে রাসিকের বর্ণাঢ্য র‌্যালিমেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগতুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টাডেঙ্গুর প্রকোপের আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে: এমপি মিলনপোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুমান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> স্বাস্থ্য >> চার সমস্যায় বাড়ছে গর্ভবতী মায়েদের ঝুঁকি

চার সমস্যায় বাড়ছে গর্ভবতী মায়েদের ঝুঁকি

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে বর্তমানে গর্ভবতী মায়েদের ঝুঁকি বাড়াচ্ছে প্রধান চারটি সমস্যা। এর মধ্যে অন্যতম সমস্যাগুলো হলো- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, রক্তশূন্যতা এবং হরমোন সমস্যা জনিতসহ নানা ধরনের মেডিকেল জটিলতা। এসব রোগের কারণে মা ও গর্ভের অনাগত বাচ্চার ঝুঁকিও অনেক বেড়ে যায়।

চট্টগ্রাম ইন্টান্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) এর একদল গবেষকের ‘গর্ভবতী মায়েদের ঝুঁকিপূর্ণ অবস্থা’ শীর্ষক গবেষণায় এ ফলাফল জানা যায়। চট্টগ্রামের ইউএসটিসিতে ভর্তিকৃত ৫০ জন গর্ভবর্তী মায়েদের মধ্যে চলতি বছর এ গবেষণা পরিচালিত হয়।

সিআইএমসি’র প্রসূতী ও স্ত্রীরোগ বিভাগের সহকারি অধ্যাপক ডা. ফারজানা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত গবেষণায় যুক্ত ছিলেন সিআইএমসি’র প্রসূতী ও স্ত্রীরোগ বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুসলিনা আক্তার ও সহকারি অধ্যাপক ডা. শামীমা আক্তার।

গবেষণাটি তত্ত্বাবধান করেন, ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ।

গবেষণায় বলা হয়, ২১-২৫ বছর বয়সী মায়েরা এ জাতীয় সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছেন। ৩৮ শতাংশ মায়েদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে, ৩৪ শতাংশ মায়েরা পূর্ববতী গর্ভাবস্থায় প্রেশার জনিত সমস্যায় ভুগেছিলেন। ৪৮ শতাংশ মায়েদের ডেলিভারি হয় সিজারিয়ানের মাধ্যমে, ৪০ শতাংশ হয় নরমাল ডেলিভারির মাধ্যমে এবং ১২ শতাংশ ডেলিভারি হয় যন্ত্রের মাধ্যমে। মায়ের উচ্চ রক্তচাপের কারণে ৮ দশমিক ৮ শতাংশ বাচ্চা পেটেই মারা গিয়েছে। এ সমস্ত মায়ের মধ্যে অধিকাংশেরই ইমমেচিউর বেবি (অপূর্ণাঙ্গা বাচ্চা) জন্মগ্রহণ করে। ফলে এর মধ্যে অনেককেই জন্মের পর এনআইসিইউতে (নিউ নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি করাতে হয়।

সিআইএমসি’র প্রসূতী ও স্ত্রীরোগ বিভাগের সহকারি অধ্যাপক ডা. মুসলিনা আক্তার বলেন, গর্ভবতী মায়েদের বর্তমানে নানা ধরণের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সমস্যার মধ্যে কিছু জটিলতা প্রতিনিয়তই রোগীদের মধ্যে দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, রক্তশূন্যতা এবং হরমোন সমস্যাসহ নানা ধরনের মেডিকেল জটিলতা। ৫০ জন গর্ভবতী মায়ের মধ্যে গবেষণা পরিচালনা করে সেখানেও তাদের মধ্যে এসব সমস্যা শনাক্ত করা হয়েছে। তাই প্রতিটি গর্ভবতী মায়ের সব সময় চিকিৎসকের পরামর্শের আওতায় থাকা জরুরি। কোনো জটিলতা দেখা গেলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি বলেন, গর্ভবতী মায়েদের এসব সমস্যা নিয়ন্ত্রণে রাখতে চাইলে কিছু বিষয় সব সময় মেনে চলতে হবে। এর মধ্যে আছে- প্রেগনেন্সি পূর্ববতী নিয়মিতই স্বাস্থ্য সেবা গ্রহণ, গর্ভবতী অবস্থায় নিয়মিত চেকআপে থাকা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। এ সব নিয়ম মেনে চললে জটিলতা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা মনে করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031