IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> লাঞ্চিত হওয়ার পর যা বললেন ইমন

লাঞ্চিত হওয়ার পর যা বললেন ইমন

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন সরগরম। এরমধ্যে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নায়ক ইমন এফডিসিতে বহিরাগত দ্বারা লাঞ্ছিত হয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ইমন। ওই বহিরাগত ব্যক্তি ইমনকে সামনে থেকে ধাক্কা দেন। ঘটনার সময় সামনেই ছিলেন মিশা সওদাগর। তিনি এ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা চাইতে বলেন মিশা। কিন্তু ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে অনাগ্রহ প্রকাশ করেন।

ইমন বলেন, ‘আমি মিশা ভাইয়ের সাথে কুশল বিনিময় করতে গেলে ওই ব্যক্তি আমাকে বাধা দেন। আমি তাকে বলি, মিশা ভাই আমার চেয়ে বেশি আপন তোমার? তুমি কে? তখন সে বলতেছে, ‘সরেন, সরেন।’ মিশা ভাই তাকে বলছে, ‘তুমি সরি বল। ইমন তোমার সিনিয়র।’ সে তখন সরি বলে নাই। সে তখনও তর্ক করতেছে। এই ছেলেকে আমি ঠিকমতো চিনি না। সে বহিরাগত। এর আগে শাকিব ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটাইছিল, যেটা খুবই নিন্দনীয়।’

তবে এ লাঞ্চনার শিকার হওয়ার জন্য মিশা সওদাগরকে দায়ী করতে চান না ইমন। তিনি আরও বলেন, ‘এই ছেলেটা সবসময় উনাদের সঙ্গেই ঘোরে। উনাদের সাথে থাকে। জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, একটা অভিযোগ আমরা করেছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

ইমন বলেন, ‌‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমি শিল্পী সমিতির অফিস সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম। সাথে ছিলেন নিপুণ, রিয়াজ ও হিরো আলমসহ অনেকেই। দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তার সঙ্গে আমি কুশল বিনিময় করতে যাই। তখন আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন ওই বহিরাগত।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31