IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> প্রবাস >> নৌকায় অভিবাসী নারীর সন্তান প্রসব

নৌকায় অভিবাসী নারীর সন্তান প্রসব

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমানোর ইচ্ছা প্রায় সকলেরই রয়েছে। আর তাইতো স্বপ্নের দেশে পৌঁছাতে অনেকেই বেছে নেন অবৈধ পথ। এমনই এক অবৈধ যাত্রায় ডিঙিনৌকায় সন্তানের জন্ম দিলেন অভিবাসনপ্রত্যাশী এক মা। এরইমধ্যে স্পেনের সমুদ্ররক্ষীরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছেন। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, স্পেনের উপকূলরক্ষীরা গত বুধবার রাতে দেশটির ক্যানারি দ্বীপের উপকূলীয় সমুদ্র থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভাসমান ডিঙি নৌকাটিকে উদ্ধার করে।

নৌকাটিতে মোট ৬০জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে তারা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

স্পেনের বার্তাসংস্থা ইএফই জানায়, ৬০ জন অভিবাসীর দলটি রাবারের ডিঙিতে করে যাত্রা করছিল৷ পথিমধ্যে ডিঙিতে থাকা এক নারী সন্তান জন্ম দেন।

নবজাতক ও তার মা সুস্থ আছেন উল্লেখ করে বার্তা সংস্থাটি জানায়, উদ্ধারকৃত অভিবাসীদের গ্রান তারজালা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

অভিবাসীদের নিয়ে কাজ করা স্পেনের বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রনটেয়ার্সের কর্মকর্তা হেলেনা মালেনো অভিবাসী মাকে ‘সাহসী’ উল্লেখ করেন। জানান, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তিনি বলেন, ‘‘সাহসী মা ও তার সন্তান নিরাপদেই পৌঁছেছেন।’’

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছার চেষ্টা করেন। ছোট ছোট রাবারের ডিঙি নৌকাতে চড়ে এসকল যাত্রা অত্যন্ত ঝুঁকিপুর্ণ। প্রায়ই নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটে। তাছাড়া স্পেন, ইতালি, গ্রিস এবং লিবিয়ার উদ্ধারকারীরা বিভিন্ন সময়ে বিপজ্জনক অবস্থায় নৌকায় ভাসমান অভিবাসীদের উদ্ধার করে, এমন খবরও প্রতিনিয়তই পাওয়া যায়৷

উল্লেখ্য সাগরে ভাসমান নৌকায় অভিবাসনপ্রত্যাশী মায়ের সন্তান জন্মদানের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের ২৯ এপ্রিল স্পেনের উপকূলরক্ষীরা কয়েক ঘণ্টা বয়সী এক নবজাতক, তার মা ও ৪০ জন অভিবাসীকে উদ্ধার করেছিল।

সূত্র: ডয়েচে ভেলে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31