IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আদিবাসী গৃহবধূর শ্লীলতাহানি, যুবক আটক

মহাদেবপুরে আদিবাসী গৃহবধূর শ্লীলতাহানি, যুবক আটক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : শুক্রবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুরে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর (১৯) শ্লীলতাহানির অভিযোগে আকতার হোসেন (২০) নামে এক যুবককে গ্রামবাসীরা আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে।

ওই আদিবাসী গৃহবধূর পিতা জানান, ৫ বছর আগে তার মেয়ের চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামে বিয়ে হয়। তার ৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় একবছর থেকে মেয়েটি তার পিতার বাড়িতে রয়েছেন।

ওই গৃহবধূ অভিযোগ করেন যে, মোবাইলফোনে পরিচয়ের সূত্র ধরে আকতার হোসেনের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। শুক্রবার লক্ষ্মীপূজা দেখার জন্য তিনি আকতারকে মোবাইলফোনে তাদের গ্রামে আসার জন্য বললে আকতার ওই গ্রামে আসে। রাত সাড়ে ৭ টায় তারা বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে গল্প করার সময় আকতার তার গায়ে হাত দেয়। গৃহবধূর ভাই বিষয়টি দেখে ফেললে আকতার পালিয়ে যাবার চেষ্টা করে। গ্রামের লোকজন তাকে আটক করে রেখে থানা পুলিশে খবর দেয়। মহাদেবপুর থানার এসআই এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাত ১২ টায় আকতারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে জাপটে ধরার অভিযোগে আকতার হোসেনের বিরুদ্ধে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930