IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> বিনোদন >> ‘পুষ্পা’র হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের কন্ঠ কোন বলিউড নায়কের?

‘পুষ্পা’র হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের কন্ঠ কোন বলিউড নায়কের?

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিটি হিন্দি ভার্সনে দেখা যাওয়ার পর থেকে উচ্ছ্বসিত হিন্দিভাষী দর্শকেরা। জানেন কি ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির হিন্দি ভার্সনে পর্দার আল্লু অর্জুনের জন্য কন্ঠস্বর দিয়েছেন কোন বলিউড তারকা?

মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা দ্য রাইজ’। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবি। খুব অল্প সময়ের মধ্যেই একশো কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি। গত ১৪ জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখা যাচ্ছে ব্লকবাস্টার হিট এই ছবি।

শ্রেয়স তলপাড়ে, ‘গোলমাল’ খ্যাত এই বলিউড অভিনেতাই ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের জন্য ভয়েসওভার দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রেয়স। ভিডিওতে দেখা যাচ্ছে স্টুডিওতে আল্লু অর্জুনের ছবির বিভিন্ন দৃশ্য়ের জন্য ডাবিং করছেন তিনি। ভিডিও শেয়ার করে সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ‘পুষ্পা’র হিন্দি ভার্সনে আমার কন্ঠস্বর যে এত জনপ্রিয়তা অর্জন করবে ভাবিনি। সকলের ভালোবাসা দারুণ লাগছে। আল্লু অর্জুন সব রেকর্ড ভেঙে দিয়েছো। ‘পুষ্পা’ ঝুঁকেগা নেহি, রুকেগা নেহি।’

ভিডিওতেও দেখা যাচ্ছে, শ্রেয়স পর্দার আল্লু অর্জুনের জন্য ওই জনপ্রিয় ডায়লগটি বলছেন। ‘পুষ্পা পুষ্পারাজ… ম্যায় ঝুঁকেগা নেহি…’

পরিচালক সুকুমারের ‘পুষ্পা দ্য রাইজ’ ২০২১ সালের সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।

এছাড়া, তেলুগু ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা ছবি এটি। প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। প্রথম পাঁচ দিনের মধ্যেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। ইতিমধ্যেই এই ছবি তিনশো কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিটি অভিনেত্রী রশ্মিকা মন্দানার কেরিয়ারের অন্যতম হিট ছবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31