IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘চাকুরে নয়, বস হতে হবে’

‘চাকুরে নয়, বস হতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : চাকরির পেছনে না ছুটে নিজের শক্তি-সামর্থ্য কাজে লাগিয়ে যুব সমাজকে বস হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির ব্যবস্থা করতে হবে।’

রোববার বঙ্গবন্ধু জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

‘জাতির পিতার আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলছে সরকার। আগামী প্রজন্মের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব ব্যবস্থা করা হয়েছে’ বলে জানান সরকারপ্রধান।

এ সময় যুবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যত বেশি বিনিয়োগ তত কর্মসংস্থান। সে দিকে যুবকদের লক্ষ্য রাখতে হবে। নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দিতে হবে।’

‘একজন যুবককে কমপক্ষে ১০ জনের চাকরির ব্যবস্থা করার’ আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

‘যুবকদের কর্মসংস্থানের জন্য তার সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সোনার হরিণ ধরার আশায় কেউ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেবেন না। দেশেই এখন কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।’

‘আর বিদেশে গেলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রয়োজনীয় তথ্য নিয়ে যাওয়ার’ আহ্বানও জানান সরকারপ্রধান।

মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এ ধরনের কাজের সঙ্গে যেন যুব সমাজ যুক্ত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসবের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা আবার স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।

মহামারি করোনার দ্বিতীয় ধাক্কা আসছে। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে। এজন্য সবাইকে নিজে সুরক্ষিত থাকা এবং অন্যকে সুরক্ষিত রাখার প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী। সবাইকে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখতেও বলেন তিনি।

করোনা মহামারির কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়লেও তার সরকারের লক্ষ্য বাংলাদেশের অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য সবাইকে মহামারির প্রাদুর্ভাব রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930