ধূমকেতু প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে মাসব্যাপী ‘বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬’। আজ রোববার দুপুরে রাজশাহী নজরুল ভিলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলাটি উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বারের সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহীর সভাপতি মোসাঃ আঞ্জুমান আরা পারভীন। স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন এবং নারী উদ্যোক্তাদের প্রচার ও প্রসারে এক মাসব্যাপী এই আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ৪৫টি স্টল অংশগ্রহণ করছে।



