ধূমকেতু প্রতিবেদক : কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসে গত ১৭-১৮ নভেম্বর ২০২৬ দু‘দিনব্যাপি আদিবাসীদের উন্নয়ন (Development of Indigenous Peoples) শীর্ষক রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এবারের কর্মশালার মূল সুর: Strengthening Journey Together with Indigenous Peoples: Shaping the Dream.
কর্মশালায় কারিতাসের নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জার্ভাস গার্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ক্যাথলিক ধর্মপ্রেদেশের পরম শ্রদ্ধেয় বিশপ পল গমেজ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রতন কুমার, কারিতাসের ডিরেক্টর, প্রোগ্রামস মি. অপূর্ব ম্রং, ডিরেক্টর ফিন্যন্স ও এডমিন মি. রেমি সুবাস দাশ, ডিরেক্টর সিডিআই মি. থিওফিল নকরেক।
এসময় উপস্থিত ছিলেন, ডিরেক্টর কারিতাস মা্ক্েরা ফিন্যান্স প্রোগ্রাম. মি. কামাল উদ্দিন এবং কারিতাসের ৮টি অঞ্চলের আঞ্চলিক পরিচালকবৃন্দ ও আদিবাসী নেতা/নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক দল ফুল-নৃত্য দিয়ে অতিথিদের বরণ করে নেন।
প্রধান অতিথি জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মোমবাতি প্রজ্বলনেরমাধ্যমে কর্মশালার উব্দোধন করেন।
কর্মশালায় আটটি অঞ্চল থেকে মোট ৭০ জন কর্মী, কর্মকর্তা, উর্ধতন কর্মকর্তা, কমিউনিটির প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রফেসর ড. রতন কুমার বাংলাদেশের আদিবাসী: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ দিকনির্দশনা শীর্ষক বিষয়ে আলোচনা করেন।তিনি উল্লেখ করেন বাংলাদেশে মোট ৫০টি নৃতাত্বিক গোষ্ঠীর মোট ১৬.৫ লাখ মানুষ এদেশে বসবাস করে যাদের ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি, আচার অনুষ্ঠান, খাদ্যভ্যাস রয়েছে। এগুলো বাংলাদেশে আবহাওয়া, প্রকৃতি, পাহাড়,বন, সমতল, নদ-নদী, ফুল-ফসল ও ষড়ঋতুর সাথে সংগতিপূর্ন। অদিবাসীরা দেশের প্রকৃতি, বন, পাহাড়, নানা প্রজাতির গাছ-মাছ-প্রাণীকুলকে হাজারবছর ধরে সুরক্ষা করে আসছে।
কর্মশালায় আদিবাসীদের প্রধান প্রধান সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং এসব সমস্যা সমাধানে সরকারী-বেসরকারী সংস্থাসমূহকে প্রয়োজনীয় প্দক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সুপারিশ সমূহ নিম্নরুপ :
১. আদিবাসী দেরসাংবিধানিক স্বীকৃতি প্রদান
২. ভুমির অধিকার নিশ্চিত করা
৩. শিক্ষার মান উন্নয়ন
৪. আদিবাসীদের সাংস্কৃতিক সাতিহ্য সুরক্ষা
৫. আদিবাসীদের দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়ন
৬. আদিবাসী এলাকায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
৭. জাতীয় ও স্থানীয় ক্ষেত্রে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করা
৮. বিশেষ কোটার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর সরকার, বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার জোর দেওয়া।
কর্মশালায় ৮টি অঞ্চল থেকে এক্সিবিশন স্টল দেয়া হয় যেখানে আদিবাসী জনগোষ্ঠীর উৎপাদিত বিভিন্ন পণ্য, ট্রাডিশনাল প্রযুক্তি, খাদ্যদ্রব্য, বাসস্থান প্রভৃতির প্রদর্শনী করা হয়।



